ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে মেধা বিকাশ বৃওি পরীক্ষা শনিবার, অংশ নেবে ২২৮৭ শিক্ষার্থী ইসলাম, ঈমান ও ইহসান: হাদিসে জিব্রাইলের শিক্ষণীয় শিক্ষা: মুঃ ইব্রাহীম খলিল জসিম কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে বন্ধের উপক্রম চিকিৎসা, বাঁচতে চায় সাড়ে চার বছরের লাবিব সেনবাগে সেতুর ওপর অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু, নেশা সেবনের সন্দেহ ৬ নং রামপুরের ৭নং ওয়ার্ডকে আধুনিক ও মাদকমুক্ত করতে চান পল্লী চিকিৎসক মাইন উদ্দিন অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ, বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস ও জুতা বসুরহাটে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও প্রবাসজীবনের অভিজ্ঞতা নিয়ে ওমর ফারুকের নতুন প্রত্যাশা

অর্থাভাবে বন্ধের উপক্রম চিকিৎসা, বাঁচতে চায় সাড়ে চার বছরের লাবিব

অর্থাভাবে বন্ধের উপক্রম চিকিৎসা, বাঁচতে চায় সাড়ে চার বছরের লাবিব

অর্থাভাবে বন্ধের উপক্রম চিকিৎসা, বাঁচতে চায় সাড়ে চার বছরের লাবিব

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাড়ে চার বছর বয়সী শিশু সাইমন ইসলাম লাবিবের চিকিৎসা অর্থাভাবে ব্যাহত হচ্ছে। মাথায় রড ঢুকে গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। ধারদেনা করে কয়েক দিন চিকিৎসা চালালেও এখন অর্থসংকটে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। সন্তানের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।

লাবিব সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম মিটনের ছেলে। পেশায় রংমিস্ত্রি সাইফুলের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক।

স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর পাটোয়ারী জানান, গত ১৭ অক্টোবর বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে লাবিব। এ সময় তার মাথায় রড ঢুকে গুরুতর জখম হয়। স্বজনেরা প্রথমে তাকে সেনবাগে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের ১০ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

জাহাঙ্গীর পাটোয়ারী আরও জানান, লাবিবের চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। ধারদেনা করে এত দিন চিকিৎসা চালানো হলেও এখন টাকার অভাবে চিকিৎসা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় অর্থের সংস্থান না হলে শিশুটির চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফুটফুটে শিশুটির স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি সহায়তার আবেদন জানিয়েছেন স্বজনেরা। মানুষের সম্মিলিত সহযোগিতাই পারে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে এবং লাবিবের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সুগম করতে।

লাবিবের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর:

বিকাশ: ০১৬১১৭১৫১৬৪

সহযোগিতার বিষয়ে যোগাযোগ: জাহাঙ্গীর পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.