ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাটে যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান, স্বস্তি চায় জনগণ প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​: কোম্পানীগঞ্জে খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৭০০ শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী জেলা ও শহর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা কোম্পানীগঞ্জে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, চেয়ারম্যান-মেয়র পদে ১১ জন চরফকিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম জহির চরফকিরা ইউপি নির্বাচন: ১১ মনোনয়নপ্রত্যাশী, যোগ্য কে? আসন্ন সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদনগরের আলহাজ্জ আব্দুস ছাত্তার কাজীরহাটে মুক্ত পাঠাগারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আহত প্রধান শিক্ষক আমির হোসেনের বাসায় ঐক্যজোট নেতৃবৃন্দ :দ্রুত সুস্থতা কামনা

প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​:

প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​:

প্রতিবন্ধীদের মাঝে ‘আশার আলো কল্যাণ সংস্থা’র খাদ্য সামগ্রী বিতরণ​:

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

সমাজসেবামূলক সামাজিক সংগঠন ‘আশার আলো কল্যাণ সংস্থা’ (রেজিঃ নং- ৮০৯/১৩ নোয়া, এনজিও ব্যুরো রেজিঃ নং- ৩০৭১/২০১৭)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।​

শনিবার ১৭ অক্টোবর ২০২৬ বিকেলে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বোরহান উদ্দিন।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জসিম উদ্দিন এবং সার্বিক পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিক উল্লাহ।

এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর সোহাগ, পরিচালক জাফর ইমাম কমল, আতাউর হোসেন পাবেল, মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত ও আহসান উল্লাহ মানিকসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।​

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, “সমাজ থেকে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সামাজিক ও এনজিও সংগঠনগুলোর এমন মহতী উদ্যোগ প্রশংসনীয়।”​

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চাপরাশিরহাট, কবিরহাট, নোয়াখালীর রেজিস্ট্রার কার্যালয় ও বসুরহাটের হাজী শফী ম্যানশনস্থ প্রকল্প কার্যালয়ের আওতাধীন বিভিন্ন এলাকার অসহায় প্রতিবন্ধীদের সহায়তায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।​

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.