রেজিমের কপালে পরাজয়ের তিলক
মোহাম্মদ কুতুবউদ্দিন ।
আমি তো দেখছি আটশত বছরের স্মৃতিস্তম্বগুলো-
আবার ভেসে উঠেছে
ফুঁসে উঠছে গঙ্গার জল,
অদৃশ্য আওয়াজে শিরদাঁড়া কুতুব মিনার ।
বাহুবলে দাড়িয়ে টিপুসুলতানের তরবারি,
বিধ্যাসাগরের প্রজ্ঞার উপচে পড়া জ্ঞানের জলরাশি-
আকবরের দ্বীনে এলাহি ।
আল্লাহর প্রতিনিধি যারা জেগে উঠেছে
জেগে উঠেছে ভগবানের কৃপায় মানবিক প্রাণ
দুর্জন বিদ্যানের ভয়ে হাঁটু গেড়ে নতশিরে নুয়ে পড়া
ছাত্র-শাবকের মগজ খুলে বাষ্পিত হচ্ছে বজ্রধ্বনি- উল্কাপিন্ডের তেজস্বী আঁচড়।
দেখ-
জলুমের দৌরাত্ম ঝিমিয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে কূটকৌশল
জালিমের তখত- খিঁচুনি ধরে ঝং পড়ে আছে
মানুষেরা নেমে পড়েছে স্বদলবলে।
রথযাত্রায় বিপ্লবের ঘোর নেশায় মুক্তির অভিযাত্রায়
আজ অথবা কাল, কাল নয়তোবা পরশু
রেজিমের কপালে পরাজয়ের তিলক এঁকে দিতে
মহাকালও দিয়েছে ধাওয়া পিছু
বর্ণবাদের হলাহল ছেঁকে, রুয়ে দিবে মানবতার চিরন্তন বীজ।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment