ঢাকা    ,
সংবাদ শিরোনাম : সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার যে অতীত আমাদের পথ দেখায় একমুঠো কবিতা।মু ইব্রাহিম খলিল জসিম। সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে। মোহাম্মদ কুতুবউদ্দিন। কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করলেন ইমাম হোসেন সোহেল কবিরহাটে মেধার স্বীকৃতি: জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সম্মাননা যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? বক্তৃতার রাজনীতি, আমলা-নেতার স্বস্তি আর আমজনতার দীর্ঘশ্বাস ইউপি নির্বাচন: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, সাত ধাপে ভোটের প্রাথমিক পরিকল্পনা

সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে। মোহাম্মদ কুতুবউদ্দিন।

সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে।  মোহাম্মদ কুতুবউদ্দিন।

সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে।

মোহাম্মদ কুতুবউদ্দিন।

সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে,

সম্পর্কগুলোও আজ বিচ্ছিন্নতার মোহনায়-

মিলিত হয়ে বিলীন হতে চলেছে অস্পর্শের বিবরে।

মানুষেদের মস্তিষ্কের ইন্দ্রিয়ে-

বিচ্ছিন্নতার প্রাগৈতিহাসিক টিপ পরা,

বিচ্ছিন্ন আজ সম্পর্কের আদিপ্রথাগুলো;

চিন্তাগুলোও বিচ্ছিন্ন ভাঁজে ঘুরপাক খেয়ে—

আলুথালু সাজে পড়ে থাকে সড়কের খানাখন্দে।

মানুষের চোখে মানুষ নির্মাণ করে তাচ্ছিল্যের পৈঠা ,

সময়ের শকটে খরিদ করে অপ্রকৃতিস্থ দর্শন;

বিরোধের মিছিলে বিরোধ—নিরর্থক হইচই।

এখানে-

রোদের গায়ে বারুদের খোসা মিশ্রিত,

ভোরের ঝলসানো চোখে কালকূটে ভাবনার উদয়,

আর কালবৈশাখীর হাঁকডাক;

রাতের পাহারায় জোছনালোকে আঘাত হানে সেই রাক্ষুসে টাইফুন।

এখানে,

সম্প্রীতির মিছিলে নির্মিত হয় প্রীতিহীন রোডম্যাপ।

মতের অমিলে মিলে যায় বিতণ্ডার বেগতিক ঝটিকা—

এখন, এখানে-

সভ্যতার সবকে বণ্টন হয় ঘৃণার হলাহল আর নির্মমতার বুনোল্লাস ।

১৯.০৯.২০২৬ ইং

১০:১৩ ইং

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.