ঢাকা    ,
সংবাদ শিরোনাম : সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার যে অতীত আমাদের পথ দেখায় একমুঠো কবিতা।মু ইব্রাহিম খলিল জসিম। সব কিছু বিচ্ছিন্ন হতে চলেছে। মোহাম্মদ কুতুবউদ্দিন। কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করলেন ইমাম হোসেন সোহেল কবিরহাটে মেধার স্বীকৃতি: জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সম্মাননা যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? বক্তৃতার রাজনীতি, আমলা-নেতার স্বস্তি আর আমজনতার দীর্ঘশ্বাস ইউপি নির্বাচন: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, সাত ধাপে ভোটের প্রাথমিক পরিকল্পনা

সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

সেনবাগে মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৫ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি।

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের নথি সূত্রে জানা যায়, গতরাতে কাবিলপুর ইউনিয়নের বটতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল বের করার অভিযোগে সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। মামলাটি ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত হয়েছে। মামলার নম্বর ২০/১৪৮।

মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফোরকান (২৪), আব্দুল্লাহ আল কামরান (২৫), তাহসিন তামিম (২০), আব্দুল্লাহ আল মাকসুদ (৩৪) ও ডা. মহাসিন রাজু (৩৫)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।

মামলায় গ্রেপ্তার পাঁচজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার এসআই আব্দুস সালাম স্বাক্ষরিত আদালতে পাঠানো পত্রে গ্রেপ্তার ও মামলার বিষয়ে এসব তথ্য উল্লেখ রয়েছে।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.