ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ)

সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ)

সত্যের নির্বাসন

(মোহাম্মদ উল্যা মিরাজ)

আমরা বাঙালি, অতীত ভুলি,

ক্ষণে ক্ষণে চেতনা হারাই;

সত্য ঘটনায় রটনার কালি,

নিজের মতো ইতিহাস সাজাই।

সত্য আজ যেন মিথ্যার ভিড়ে,

বিচার চলে স্বার্থের তালে;

বিবেক কাঁদে নীরব নীড়ে,

মিথ্যা হাসে সত্যের আড়ালে।

স্বার্থের মোহে অন্ধ নয়ন,

ভালো কাজেও দোষের গন্ধ;

পরশ্রীকাতর মন-মানসিকতা,

বিষিয়ে তোলে হৃদয়-সম্বন্ধ।

সত্যের বীজে মিথ্যার ছায়া,

অঙ্কুর মরে মাটির তলে;

আশার প্রদীপ নিভে যায় হায়,

অবিচারের অন্ধ গহ্বরে।

ইতিহাসকে বিকৃত করে,

সত্যকে দিই নির্বাসন;

মিথ্যার বোঝা বুকে ধরে,

কলুষিত হয় মন-মানস।

পদে পদে বাড়ে যাতনা,

ভাঙে বিশ্বাস, শুকায় প্রাণ;

মিথ্যার পথে মুক্তি কোথায়?

সত্যই হোক বিবেকের টান।

এসো, এবার শপথ করি;

সত্যের পথে চলব সবাই;

স্বার্থের ঊর্ধ্বে বিবেক ধরি,

মিথ্যার কাছে মাথা না নোয়াই।

সত্য বাঁচুক, জাগুক বিবেক,

ইতিহাস হোক সত্যের দলিল;

মানবতায় উঠুক দেশ জেগে,

মিথ্যা হোক চিরতরে বিলীন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.