ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তাহের তনু ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত:

তাহের তনু ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত:

তাহের তনু ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক :

ফেনীর দাগনভূঞায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহের তনু ফাউন্ডেশন এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দাগনভূঞা জিরো পয়েন্টের স্টার লাইন সুইটস এ

এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়ার আয়োজনটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক সোহেল।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচনা হয়।

এরপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

বিশেষ করে তরুণ সমাজকে সড়ক নিরাপত্তা আন্দোলনে সম্পৃক্ত করতে গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

পাশাপাশি সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখার প্রার্থনা জানানো হয়।আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয় পর্যায়ে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং নিরাপদ সড়ক আন্দোলনকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা মন্তব্য করেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.