কোম্পানীগঞ্জ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক হলেন 'কাজী হানিফ আনসারী',চেয়ারম্যান পদে ফের লড়বেন
নব জ্যোতি রিপোর্ট ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের জন্য সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা কাজী হানিফ আনসারী।
তিনি এর আগে চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি ৩৮টি মামলার আসামি হন বলে দাবি করা হয়েছে। এ সময় তিনি বিভিন্ন হয়রানি, আর্থিক ক্ষতি ও প্রতিকূল পরিস্থিতিরও শিকার হন।
এদিকে, আগামী চরপার্বতী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মাওলানা কাজী হানিফ আনসারী। জামায়াতে ইসলামী থেকে তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ার বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন সাংগঠনিক দায়িত্ব ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর অংশগ্রহণের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment