কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফখরুল ইসলামের ঝটিকা পরিদর্শন, সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলহাজ্ব ফখরুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতাল পরিদর্শনে উপস্থিত হন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন, তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং হাসপাতালের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও উন্নত করা, রোগীদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment