বাবুইয়ের চিলেকোঠা
মোহাম্মদ কুতুবউদ্দিন ।
দিনের জমানো ঘুমদানাগুলো
সন্ধ্যার প্রলোভনে মিলিয়ে যায়
পেঁচার চোখে চোখ রেখে-
জেগে থাকে জ্যোৎস্নার রাত
পাড় ভেঙে নেমে পড়ে নায়াগ্রার বিলাপ ।
দেয়ালের টিকটিকি রাখে প্রহরায়
তন্দ্রার ঘোরে ডাহুক বাজায় প্রেমের বীন
বাবুইয়ের চিলেকোঠায়-
পুণ্যের খড়গুলো বাঁচার দেয়াল
নিভৃতচরে মুখোমুখি দাঁড়িয়ে
খুলে দেয় হিসেবের খাতা ।
উচ্চকক্ষে মোহময় সংলাপে
নিয়ে আসে মুক্তির উপঢৌকন।
২৩.১১.২০২৬ ইং
০৩:৩৬ এ এম





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment