নেশা থেকে ভালোবাসায় সাংবাদিকতা এবং আলোকবর্তিকা "মোঃ আল এমরান"
মুঃইব্রাহীম খলিল জসিম
কৈশোরের স্বপ্ন আর রক্তে মিশে থাকা নেশার নাম সাংবাদিকতা। নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে সেই স্বপ্নকে যখন বাস্তবে রূপ দেওয়া যায়, তখন পথচলার প্রতিটি বাঁকই যেন হয়ে ওঠে অর্থবহ।
সাংবাদিকতা শুধু একটি পেশা বা জীবিকার মাধ্যম নয়,এটি এক গভীর ভালোবাসা, দায়িত্ববোধ এবং জীবনের সঙ্গে একাকার হয়ে যাওয়া এক নিরন্তর অভিযাত্রা।
স্বপ্নের শুরু ও রক্তে মিশে থাকা নেশা
কৈশোরের দিনগুলোতে যে স্বপ্ন বুকের ভেতর লালন করা হয়েছিল, নানা সীমাবদ্ধতা ও বাস্তবতার মাঝেও তা ছুঁয়ে দেখার আনন্দ অপরিসীম। এই পথচলায় প্রাপ্তি-অপ্রাপ্তি বা অর্থ-সম্মানের হিসেব-নিকেশের চেয়েও বড় হয়ে উঠেছে সাংবাদিকতার প্রতি অকৃত্রিম টান।
সাংবাদিকতা যেন শিরায়-উপশিরায়, রক্তে মিশে গেছে; হৃদয়ের গভীরে গেঁথে নিয়েছে স্থায়ী আসন।
শহরের ব্যস্ত অলিগলি থেকে শুরু করে গ্রাম-গঞ্জের প্রত্যন্ত ও প্রান্তিক জনপদে ছুটে চলা, সাধারণ মানুষের না-বলা গল্প খুঁজে বের করা এবং জীবনের রূঢ় ও কোমল বাস্তবতার মুখোমুখি হওয়ার মাঝে রয়েছে এক ভিন্ন তৃপ্তি।
গুরুজনদের স্নেহ ও সহযোদ্ধাদের প্রেরণা
সাংবাদিকতার এই দীর্ঘ ও সংগ্রাম মুখর পথ একা চলা সম্ভব নয়। এই যাত্রায় পাশে পেয়েছি অনেক প্রিয় সাংবাদিক বন্ধু এবং শ্রদ্ধেয় গুরুজনকে। তাঁদের শাসন, স্নেহ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই পথ দেখিয়েছে। তাঁদের কাছ থেকে যেমন অনেক কিছু শেখা হয়েছে, তেমনি আজও প্রতিনিয়ত শেখার ধারা অব্যাহত রয়েছে।
সৎ ও গুণী সাংবাদিকের প্রতিচ্ছবি,
সাংবাদিকতার এমনই এক অনুপ্রেরণাদায়ক ও শ্রদ্ধেয় নাম মোঃ আল এমরান, তিনি একজন সৎ, যোগ্য ও গুণী সাংবাদিক এবং ‘নব জ্যোতি’ পত্রিকার সম্পাদক।
সত্যের প্রতি অবিচল নিষ্ঠা, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্বের জায়গায় মোঃ আল এমরান এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বর্তমান সময়ে যখন পেশাগত নৈতিকতা ও সততা বড় চ্যালেঞ্জের মুখে, তখন নিজের সততা, মেধা ও যোগ্যতা দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক সম্মানজনক অবস্থানে।
‘নব জ্যোতি’ পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর দায়িত্বশীল ভূমিকা ও দিকনির্দেশনা নতুন ও তরুণ লেখক-সাংবাদিকদের জন্যও এক বড় প্রেরণা। তাঁর মতো সৎ ও গুণী মানুষের সান্নিধ্য ও নেতৃত্ব সাংবাদিকতা অঙ্গনকে আরও সমৃদ্ধ ও আলোকিত করে।
প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা, সত্যের সন্ধানে ছুটে চলা এবং সৎ ও আদর্শবান অগ্রজদের কাছ থেকে শিক্ষা নেওয়া,এই নিয়েই এগিয়ে চলে সাংবাদিকতার পথ। নেশা, ভালোবাসা ও স্বপ্নের এই অঙ্গনে মোঃ আল এমরান ভাইয়ের মতো সৎ ও যোগ্য মানুষেরা আলোকবর্তিকা হয়ে থাকুন, আর সত্য ও মানবতার পক্ষে কলম চলুক অবিরাম।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment