ফ্যামিলি কার্ড পেতে প্রয়োজনীয় কাগজপত্র ও করণীয় জানালেন মেম্বার পদপ্রার্থী ইমাম হোসেন সোহেল
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
চরহাজারী ইউনিয়ন ১নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ডের
আবেদন চলমান আছে। ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে আগ্রহী পরিবারগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইমাম হোসেন সোহেল।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হিসেবে তিনি নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ করেছেন-ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. পরিবারপ্রধান নারী বা মহিলার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।
২. স্বামীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।
৩. পরিবারের সব সন্তানের জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ।
৪. পরিবারপ্রধান নারীর নিজ নামে নিবন্ধিত মোবাইল সিম এবং বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টের তথ্য। পাশাপাশি তাঁর নামে থাকা ব্যাংক হিসাবের নাম্বার।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় পরিবার প্রধান নারীকে অবশ্যই তথ্য সংগ্রহকারীর সামনে সরাসরি উপস্থিত থাকতে হবে। এ সময় তাঁর লাইভ ছবি তোলা হবে এবং স্বাক্ষর গ্রহণ করা হবে।
তাই সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় কোনো ধরনের জটিলতা বা বিড়ম্বনায় পড়তে না হয়।
ইমাম হোসেন সোহেল
মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান)
মেম্বার পদপ্রার্থী, ১নং ওয়ার্ড,
৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদ।
সাবেক সাধারণ সম্পাদক,
৩নং চরহাজারী ইউনিয়ন ছাত্রদল।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment