সেনবাগে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোরশেদ আলম সুজন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আইচের টেক বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় মোরশেদ আলম সুজনকে আটক করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুজন সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবীসিংহপুর গ্রামের মো. জাফর আহমদের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment