ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনসেবার সুবাতাস ও আগামীর স্বপ্ন চরপার্বতীর ভবিষ্যৎ রূপকল্পে 'মোহাম্মদ জামাল বাহার' কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ বায়তুল মোকাররম ঘিরে রাজনৈতিক উত্তাপ: জামায়াতবিরোধী কর্মসূচি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সিরাতাল মুস্তাকিম-'সরল পথের দিশা ও সুফি সাধকদের শিক্ষা ' কোম্পানীগঞ্জে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৫০ শিক্ষার্থী নোয়াখালীর সুধারামে গাঁজাসহ গ্রেপ্তার, আদালতে ৬ মাসের কারাদণ্ড বসুরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কাব্য। হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা জুলাই আন্দোলনে আমার স্মৃতিময় একদিন

হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা

হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা

হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবী ও বিশেষ বিবেচনায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আজিজের চিকিৎসার জন্য চিকিৎসা সহায়তা তহবিল প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ছাত্র গণমিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া বাবলু সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক খোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ রহিম খান, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন স্বপন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীসহ সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অসচ্ছল ও বিশেষ বিবেচনায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। একই সঙ্গে সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহযোগিতার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক, মানবিকতা ও দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

সবার প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষা ও মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠান সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.