ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনসেবার সুবাতাস ও আগামীর স্বপ্ন চরপার্বতীর ভবিষ্যৎ রূপকল্পে 'মোহাম্মদ জামাল বাহার' কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী ছাত্রদলের বিক্ষোভ বায়তুল মোকাররম ঘিরে রাজনৈতিক উত্তাপ: জামায়াতবিরোধী কর্মসূচি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সিরাতাল মুস্তাকিম-'সরল পথের দিশা ও সুফি সাধকদের শিক্ষা ' কোম্পানীগঞ্জে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৫০ শিক্ষার্থী নোয়াখালীর সুধারামে গাঁজাসহ গ্রেপ্তার, আদালতে ৬ মাসের কারাদণ্ড বসুরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কাব্য। হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা জুলাই আন্দোলনে আমার স্মৃতিময় একদিন

কোম্পানীগঞ্জে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৫০ শিক্ষার্থী

কোম্পানীগঞ্জে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৫০ শিক্ষার্থী

কোম্পানীগঞ্জে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৫০ শিক্ষার্থী

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এক্স-স্টুডেন্ট ফোরামের আয়োজনে ১৭তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং মেধার বিকাশে উৎসাহিত করাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য।

পরীক্ষায় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আহম্মদ উল্যাহ। কেন্দ্রপ্রধান ছিলেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহীদ উল্যাহ খোকন এবং হল সুপারের দায়িত্বে ছিলেন মা কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মাওলানা শেখ ফরিদ, মৌলভী এসএম জামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মৌলভী ছানা উল্যাহ, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুরশিদ আলম, বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ এবং উত্তরপূর্ব রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মানিক।

এ সময় রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকন, সহসভাপতি জিয়াউর রহমান মাসুদ ও নুর আলম রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম, অর্থ সম্পাদক নুর ইসলাম ফয়সাল, শিক্ষা সম্পাদক ইমাম হোসেন রিয়াদ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদসহ ফোরামের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.