নোয়াখালীর সুধারামে গাঁজাসহ গ্রেপ্তার, আদালতে ৬ মাসের কারাদণ্ড
এম জি বাবর, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট পূর্ব বাজারে শরীফের ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবনের অভিযোগে মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন পশ্চিম সাহাপুর এলাকার কোরবান আলীর বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মো. সেলিম এবং মাতার নাম শামসুন নাহার।
পরে এ ঘটনায় বিজ্ঞ আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment