ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মুছাপুর রেগুলেটর:এক জনপদের দীর্ঘ স্বপ্ন, বাস্তবায়নের দ্বারপ্রান্তে এবং আলোচনায় এম পি ফখরুল মুছাপুর রেগুলেটর নির্মাণে ইতিহাসের অংশ ফখরুল ইসলাম আইন ও মানবতার অনবদ্য জয়: অপবাদ ও অন্ধকারের মেঘ কেটে উজিরপুরের অদম্য তুবা এখন ক্লাসরুমে মূল্যবোধের অবক্ষয় রোধে চাই নৈতিক জাগরণ মোহাম্মদ উল্যা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস অর্জন নোয়াখালীর সন্তান ইমরান মাহমুদের হুকুমের দাসত্ব বনাম নাগরিক নিরাপত্তা: পুলিশ সংস্কারের মূল সংকট কোথায়? ~ নাবিল নিশাত চরহাজারীর হাজারীহাটে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জনসেবা ও উন্নয়নের প্রত্যয় নিয়ে চরহাজারী ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ইমাম হোসেন সোহেল মুঃ ইব্রাহিম খলিল জসিমের কবিতার সংকলন মুছাপুর ক্লোজার অত্যন্তগুরুত্বপূর্ণ উপকুলীয় অবকাঠামো

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস অর্জন নোয়াখালীর সন্তান ইমরান মাহমুদের

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস অর্জন নোয়াখালীর সন্তান ইমরান মাহমুদের

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস অর্জন নোয়াখালীর সন্তান ইমরান মাহমুদের

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

যুক্তরাজ্যের থেকে BSc Honours in Computing Systems ডিগ্রিতে First Class অর্জন করেছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি গ্রামের কৃতি সন্তান ইমরান মাহমুদ। সেপ্টেম্বর ২০২৬ সালে তিনি স্নাতক পর্যায়ের শিক্ষা সফলভাবে সম্পন্ন করেন।

ইমরান মাহমুদের এ অর্জনে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেছেন।

শিক্ষাজীবনের শুরু থেকেই প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার প্রতি আগ্রহী ইমরান মাহমুদ। তিনি ২০১৯ সালে চাপরাশিরহাট এ. র. সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০২১ সালে ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান এবং Ulster University-তে Computing Systems বিষয়ে স্নাতক অধ্যয়ন করেন।

স্নাতক পর্যায়ে তাঁর Final-year Project ছিল “Raspberry Pi-based Smart Ballot Box/Security System”। প্রযুক্তি ও নিরাপত্তাবিষয়ক এ প্রকল্পের মাধ্যমে বাস্তবভিত্তিক প্রযুক্তিগত সমস্যা সমাধানে তাঁর আগ্রহ ও দক্ষতার প্রতিফলন ঘটেছে।

বর্তমানে ইমরান মাহমুদ যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানে Administrative Officer হিসেবে কর্মরত রয়েছেন। পড়াশোনার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজের কর্মজীবনও এগিয়ে নিচ্ছেন।

ভবিষ্যতে Technology, Quantum Computing ও Security বিষয়ে আরও উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি গবেষণায় যুক্ত হয়ে PhD করার লক্ষ্য রয়েছে তাঁর। প্রযুক্তির আধুনিক ও উদীয়মান ক্ষেত্রগুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে চান তিনি।

নোয়াখালীর প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে First Class অর্জন স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করবে বলে মনে করছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা ইমরান মাহমুদের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.