চৌধুরীহাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান
নব জ্যোতি নিউজ ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীহাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০ ঘটিকায় হতে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, হাজারীহাট হাইস্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া এবং চৌধুরীহাট বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বিএসসি।
রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য নুরুল আলম সিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন,২ নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ, চরপার্বতী ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা একরামুল হক মিলন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্যসচিব মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভার সাবেক আমির মোশাররফ হোসাইন এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে ২০২৫–২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সামাজিক অপরাধ ও অসংগতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment