নোয়াখালী জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মনোনীত মামুন নায়েক
কোম্পানীগঞ্জের চরপার্বতীর মামুন নায়েক জেলা কমিটিতে স্থান পেলেন
নব জ্যোতি | রাজনৈতিক সংবাদ
জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা মামুন নায়েককে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের অনুমোদনে গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি অনুমোদনের ক্ষেত্রে সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ সুপারিশ করেন।
নবগঠিত নোয়াখালী জেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান অন্তর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার হেদায়েতুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব অন্তর্ভুক্ত রয়েছেন।
নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক মামুন নায়েক কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রগতিশীল চিন্তাধারার মানুষ হিসেবে পরিচিত। জেলা পর্যায়ে নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় যুবসমাজের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নোয়াখালী জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-
আহ্বায়ক: ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান অন্তর
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইঞ্জিনিয়ার হেদায়েতুল্লাহ
যুগ্ম আহ্বায়ক: সাইফুল ইসলাম রাকিব, মামুন নায়েক, মাওলানা তামিম উদ্দিন আজহারি, মেহেদী হাসান অপু, মোহাম্মদ শাহরিয়ার খান, জুবায়ের হোসেন হৃদয়, মো. সুমন উদ্দিন, মুফতী নাজমুদ্দীন ফারাবী, মনি আক্তার, মহব্বত হোসেন, মো. রায়হান (আশিক), সাকিনা আক্তার আরজু, মাকছুদুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, আবদুর রহমান ও হাসান মাহমুদ দুর্জয়।
সদস্য সচিব: ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: জহির আহমেদ আবির
যুগ্ম সদস্য সচিব: আবুল ফারাহ রাজু ও ইরিনা জাফরিন।
এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির মাধ্যমে নোয়াখালী জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা জেলার বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও যুবসমাজকে সম্পৃক্ত করতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment