দাগনভূঞা প্রেসক্লাবের কার্যকরী সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের কলম উপহার দিল তাহের তানু ফাউন্ডেশন
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত সভা শেষে তাহের তানু ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেসক্লাবের সাংবাদিকদের কলম উপহার দেওয়া হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি ইয়াছিন সুমন, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাহের তানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এম রহমান সোহেলসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের হাতে কলম তুলে দিয়ে তাহের তানু ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সৌহার্দ্য প্রকাশ করা হয়।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment