বসুরহাটে হোমল্যান্ড আবাসন লিমিটেডের প্রকল্পের শুভ উদ্বোধন ও গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত
আধুনিক ও পরিকল্পিত আবাসনের স্বপ্ন নিয়ে কোম্পানীগঞ্জে তিন প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নিজস্ব আবাসনের স্বপ্ন মানুষের চিরন্তন। সেই স্বপ্ন পূরণে নিরাপদ, নান্দনিক ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলার প্রত্যয় নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় যাত্রা শুরু করেছে ‘হোমল্যান্ড আবাসন লিমিটেড’-এর নতুন আবাসন প্রকল্প।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোঃ ফখরুল ইসলাম। এ সময় জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনের প্রার্থী বেলায়েত হোসেন, সংসদ সদস্যের সহধর্মিণী জোসনা আরা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, জামায়াতে ইসলামীর সাবেক পৌর আমির মোশাররফ হোসাইন এবং বসুরহাট সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ফিতা কেটে প্রকল্প এলাকায় প্রবেশ করেন। পরে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আবাসন সংকটের বাস্তবতায় পরিকল্পিত উদ্যোগ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফখরুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে আবাসন প্রকল্পের চাহিদা তুলনামূলক কম হলেও উদ্যোক্তাদের মেধা, পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে। তিনি হোমল্যান্ড আবাসন লিমিটেডের সফলতা কামনা করেন।
তিনি আরও বলেন, আবাসন প্রকল্প বাস্তবায়নে কোনো ব্যক্তি, রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা অন্য কোনো পক্ষের বাধা সৃষ্টি করা উচিত নয়। রাষ্ট্রের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে প্রকল্পের কাজ পরিচালনা করা হলে ঝুঁকি এড়ানো সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও হোমল্যান্ড আবাসন লিমিটেডের বৃহৎ উদ্যোগকে এগিয়ে নিতে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
রাজধানী ঢাকার বসুন্ধরা রিভারভিউ এলাকায় আবাসন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার কোম্পানীগঞ্জের প্রাণকেন্দ্র বসুরহাট পৌরসভায় একাধিক আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মাকসুদ জামিল জানান, মানুষের আবাসনের স্বপ্ন চিরন্তন। অপরিকল্পিত নগরায়ণের ফলে আবাসন সংকট ও অপরিকল্পিত ভবন নির্মাণ বাড়ছে। এ বাস্তবতায় প্রকৃতির সান্নিধ্যে নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিকল্পিত বাসস্থান নিশ্চিত করাই হোমল্যান্ড আবাসন লিমিটেডের মূল লক্ষ্য।
তিনি জানান, শুরু থেকেই চিকিৎসক, প্রকৌশলী, দেশবরেণ্য আলেমে-দ্বীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী ও প্রবাসীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন।
বসুরহাট পৌরসভায় প্রতিষ্ঠানটির চলমান তিনটি উল্লেখযোগ্য প্রকল্প হলো-
হোমল্যান্ড বারাকাহ রেসিডেন্স: বসুরহাট সরকারি কলেজ সংলগ্ন ২নং ওয়ার্ডে ৩৪ শতাংশ জমির ওপর জি+৬ তলা বিশিষ্ট এ আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট এবং প্রতি তলায় আটটি ইউনিট রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ফ্ল্যাটে তিন থেকে চারটি বেডরুম, তিন থেকে চারটি বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন ও দুই থেকে তিনটি বারান্দার ব্যবস্থা থাকবে। ভবনটিতে দুটি লিফট ও দুটি সিঁড়ি রাখা হয়েছে।
হোমল্যান্ড সিটি সেন্টার: বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের ২৩০ ফুট স্কুল রোডে, মাওলানা আবদুল খালেক জামে মসজিদসংলগ্ন ৫০ শতাংশ জমির ওপর গড়ে উঠছে এ প্রকল্প। জি+৬ তলা বিশিষ্ট ভবনের প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১ হাজার ৫০০ বর্গফুট। প্রতিটি ইউনিটে তিনটি বেডরুম, তিনটি বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন ও দুটি বারান্দা থাকবে। প্রতি তলায় আটটি ইউনিটের পাশাপাশি দুটি লিফট ও দুটি সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে।
হোমল্যান্ড জমজম টাওয়ার: বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজীপাড়া জিরো পয়েন্টে বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন ১৯ শতাংশ জমির ওপর নির্মিত হচ্ছে এ আবাসিক ভবন। জি+৬ তলা বিশিষ্ট ভবনের প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১ হাজার ২০০ বর্গফুট। এতে তিনটি বেডরুম, দুটি বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন ও দুটি বারান্দা থাকবে। প্রতি তলায় পাঁচটি ইউনিটের পাশাপাশি দুটি লিফট ও একটি সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জের পাশাপাশি রাজধানী ঢাকার বসুন্ধরা রিভারভিউ এলাকায় প্রতিষ্ঠানটির প্রায় ১৮টি আবাসন প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো-হোমল্যান্ড মুর্শেদা গার্ডেন, হোমল্যান্ড পার্ক ভিউ, হোমল্যান্ড টাওয়ার, হোমল্যান্ড সুরাইয়া গার্ডেন, হোমল্যান্ড শান্তি নিবাস (১, ২ ও ৩), হোমল্যান্ড ফোর ভিলা, হোমল্যান্ড লেক ভিউ (১ ও ২), হোমল্যান্ড সিল্ক প্যালেস, হোমল্যান্ড পুষ্পধারা, হোমল্যান্ড আল আকসা, হোমল্যান্ড রোজ গার্ডেন, হোমল্যান্ড স্বপ্নের বাড়ি, হোমল্যান্ড বাগান বিলাস, হোমল্যান্ড পদ্মফুল ও হোমল্যান্ড আইডিয়াল।
আবাসনে আধুনিক নাগরিক সুবিধার প্রতিশ্রুতি
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি প্রকল্পে প্রশস্ত ফ্ল্যাটের পাশাপাশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য উন্নত সিকিউরিটি ব্যবস্থা, নামাজের নির্ধারিত স্থান, শিশুদের জন্য মক্তব, কমন হলরুম, ডাবল লিফট, সার্বক্ষণিক জেনারেটর এবং বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।
ফ্ল্যাট বুকিং ও যোগাযোগ:
হোমল্যান্ড আবাসন লিমিটেডের ফ্ল্যাট বুকিং ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে বসুরহাটের নাহার ম্যানশনের দ্বিতীয় তলায় (রূপালী ব্যাংকের সামনে) এবং বায়তুল আমান মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত কোম্পানীগঞ্জ অফিসে যোগাযোগ করা যাবে। এ ছাড়া রাজধানীর বসুন্ধরা রিভারভিউ, ব্লক-বি, হাসনাবাদ এলাকায় প্রতিষ্ঠানটির অফিস রয়েছে।
যোগাযোগ: +৮৮০১৭১৬০৫৪০৬৭
বসুরহাটের আবাসন খাতে পরিকল্পিত ও বহুতল ভবন নির্মাণের এ উদ্যোগ স্থানীয় নগরায়ণ ও আবাসন বাজারে নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা তৈরি করেছে। তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে নির্মাণের গুণগত মান, নাগরিক সুবিধা, নিরাপত্তা এবং যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণের ওপর।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment