সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি পারভেজ গ্রেপ্তার
মোহাম্মদ উল্যা
নোয়াখালীপ্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলার ঢালুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির নাম পারভেজ হোসেন (২৭)। তিনি সেনবাগ উপজেলার ঢালুয়া গ্রামের ফয়েজ আহাম্মদের ছেলে। পুলিশ জানায়, একটি সিআর মামলায় আদালত তাকে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. সহিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি পারভেজ হোসেনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment