সিরাজপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে ২৫ শতক জমি বিনামূল্যে দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন শিক্ষানুরাগী কাজী ফারুক
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য ২৫ শতক জমি বিনামূল্যে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কাজী ফারুক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শহীদ বীর উত্তম নুরুল হক সড়কের পাশে প্রস্তাবিত জমিটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।
প্রস্তাবিত স্থানটি মরহুম মফিজ মেম্বারের বাড়ির পূর্ব পাশে এবং শহীদ বীর উত্তম নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত। এ সময় স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জমি বিনামূল্যে দেওয়ার আগ্রহ প্রকাশ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত সবাই কাজী ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী ফারুকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং জমির প্রয়োজনীয় দলিলপত্র যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামের নির্দেশনায় রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রস্তাবিত জমিটি পরিদর্শন করেন। সিরাজপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও স্থানীয় জনগণের সেবা গ্রহণে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment