এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানে চলমান অস্থিরতা, সহিংসতা ও নাশকতার আশঙ্কার মধ্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের গ্রামের বাড়িতে রাতভর পাহারা দিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী।
বুধবার (১৮ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জের বসুরহাটে সংসদ সদস্যের বাড়ির প্রধান ফটকের সামনে স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের একটি দল অবস্থান নিয়ে এ পাহারার ব্যবস্থা করেন। রাতভর নিরাপত্তার দায়িত্বে থাকা দলে প্রায় ১০-১১ জন সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও নৈরাজ্যের আশঙ্কা তৈরি হওয়ায় সংসদ সদস্যের বাড়ির নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে রাতে বাড়িটির সামনে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দেন।
পাহারায় নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক দলনেতা বিটন বলেন, “কোনো ধরনের নৈরাজ্য বা হামলার সুযোগ আমরা দিতে চাই না। নেতার বাড়ি মানে আমাদের সবার বাড়ি। তাই নিজেদের দায়িত্ববোধ থেকেই সারারাত এখানে অবস্থান করেছি।”
এ সময় আকাশসহ স্থানীয় নেতাকর্মীরা পাহারায় অংশ নেন। রাতভর তারা বাড়ির প্রধান ফটক ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।
স্থানীয়রা জানান, সংসদ সদস্যের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের এমন উদ্যোগে এলাকায় সতর্কতা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment