সেনবাগে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. লতিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম আকাশ (২৭) ও মো. জসিম (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম আকাশ সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদুয়া এলাকার আব্দুর রশিদ স্বর্ণকার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার মো. জসিম উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া এলাকার শামসুল হক চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল হানিফের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment