ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বসুরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কাব্য। হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা জুলাই আন্দোলনে আমার স্মৃতিময় একদিন এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি "তবুও ঘোর কাটেনা" মনিরা ইসলাম ডেঙ্গু প্রতিরোধে বসুরহাটে জামায়াতের লিফলেট বিতরণ কোম্পানীগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম স্মরণসভা ও শিক্ষা উপকরণ বিতরণ বিশ্ব শিক্ষক দিবসে কোম্পানীগঞ্জে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি চরহাজারী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী "কামরুন নাহার লিপি"

বসুরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

বসুরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

বসুরহাট বাজারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

মোঃ মাহমুদ আলম কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখা।

রোববার(৪ থেকে ১০ সেপ্টেম্বর)পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সপ্তাহ পালনের অংশ হিসেবে বসুরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবিস্তার রোধ এবং বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থলে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতনতা সৃষ্টি এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বাড়িঘর, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আয়োজকরা আরও বলেন,সম্মিলিত সচেতনতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব। এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.