চরহাজারীর হাজারীহাটে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
আশ্বিনের পড়ন্ত বিকেল। তীব্র গরম ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজারীহাট বি.এম. কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে হাজারীহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজারীহাট আলিম মাদরাসা প্রাঙ্গণে সমবেত হন।সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা হাজারীহাট বি.এম. কলেজ এলাকায় আসতে শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
পরে নেতাকর্মীরা দলীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে হাজারীহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে তারা হাজারীহাট আলিম মাদরাসা প্রাঙ্গণে সমবেত হন। সেখানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষা, ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন নেতারা।
সমাবেশে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়নের ছাএদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী কামরুল ইসলাম সজিব, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান, শাহিদুর রহমান হেলাল ও আবুল কাশেম। এছাড়া চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক প্রার্থী সৌরভ হায়দার ও মনিরুল ইসলাম আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ রাজন, চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ ফরিদ দুলাল, যুবদলের সাবেক সদস্য সচিব সুমন মেম্বার, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সাবেক সভাপতি নুরনবী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী মোহাম্মদ আলমগীর এবং উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ছাত্রদলের সাংগঠনিক ভূমিকা ও শিক্ষার্থীদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ছাত্রদল বিএনপির একটি সংগঠন হিসেবে সাংগঠনিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলনীতিকে সামনে রেখে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের একদিকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, অন্যদিকে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। চরহাজারী ইউনিয়নের নবগঠিত কমিটিতে তিনজনকে স্থান দেওয়াকে সংগঠনের নেতাকর্মীদের জন্য ইতিবাচক বিষয় হিসেবে উল্লেখ করেন তারা।
সমাবেশে আগামী দিনে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কথাও বক্তারা উল্লেখ করেন।
তীব্র গরমের মধ্যেও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে অংশগ্রহণে হাজারীহাট বাজার এলাকায় দিনব্যাপী প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। বিকেলের এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment