ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ১৭-১৮ বছর পর কোম্পানীগঞ্জ থেকে বদলি ডা.শওকত আল ইমরান,স্বাস্থ্য খাতের ‘সিন্ডিকেট’ নিয়ে জনমনে প্রশ্ন শাহাদাত হোসেন সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের চরহাজারীতে মেম্বার প্রার্থী ইমাম হোসেন সোহেলের পোস্টার ছিঁড়ল দুর্বৃত্তরা, স্থানীয়দের ক্ষোভ ৬৭ কোটি টাকার সেতুতে কাজের অগ্রগতি মাত্র ৪ শতাংশ, পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম দুর্গাপূজা ঘিরে কোম্পানীগঞ্জে নিরাপত্তা জোরদারসহ পৌরসভা জামায়াত আমীরের ১৪ দফা দাবি # আমি চাই সুন্দর আগামী# ---- মোহাম্মদ উল্যা মিরাজ----- কোম্পানীগঞ্জে শোকের ছায়া: শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুদ্দিন সেলিম আইনের ফাঁক, নাকি সামাজিক পতন? আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন মুঃ ইব্রাহিম খলিল জসিমের পংক্তি মালা। থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের

সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের

সিরাজপুরে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন সিরাজপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় ফখরুল ইসলাম এমপি বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যে সিরাজপুর ইউনিয়ন একটি ভিআইপি ইউনিয়ন। এ ইউনিয়নে বিএনপির কোনো চেয়ারম্যান প্রার্থী অতীতে জয়লাভ করতে পারেননি। এবার সাতজন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে যাচাই-বাছাই করে দল একজনকে মনোনয়ন দেবে। দলের সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সিরাজপুরে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা শালিস-বাণিজ্যে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয়কে অন্যায় ও ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। দলের ভাবমূর্তি রক্ষা, জনগণের আস্থা অর্জন এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার। সভা সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন।

সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতার মধ্যে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল ও সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদসহ দলীয় নেতাকর্মীরা।

সিরাজপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুস সাত্তার, আফতাব আহমেদ বাচ্চু, মাইন উদ্দিন মাসুম, অ্যাডভোকেট মাসুম, গোলাম ছারওয়ার মিশু, আতোয়ার হোসেন পাভেল ও আবদুল মালেক মেম্বার।

সভায় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, যোগ্য প্রার্থী নির্বাচন এবং নির্বাচনে বিজয় অর্জনে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সাতজন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে দলীয়ভাবে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে অন্যদের তাঁর পক্ষে কাজ করার মাধ্যমে সিরাজপুরে বিএনপির বিজয়ের পথ সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.