চরপার্বতীতে তালিমুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত
নব জ্যোতি | ধর্মীয় সংবাদ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীতে তালিমুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মাসজিদুল কাইয়্যুম জামে মসজিদের খতিব মুফতি রবিউল ইসলাম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর নুরিয়া জামে মসজিদের খতিব ও দাগনভূঞা দারুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতিক উল্যাহ আল মামুন এবং সেনবাগের সোনাপুর হাফেজ আব্দুল আলী দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও আব্দুল মজিদ মজুমদার জামে মসজিদের খতিব মাওলানা শামছুল আরেফিন মাসুম।
মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কোম্পানীগঞ্জের জনতা বাজার বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা এনায়েত উল্যাহ।
আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত মাওলানা কাজী হানিফ আনসারী, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, ৬নং ওয়ার্ডের মেম্বার নূর আলম মামুন, নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শাহেদুল হক শাহেদ, বিশিষ্ট সমাজসেবক জসীম উদ্দিন, হাফেজ মাওলানা আবুল খায়ের নূরী (বি.এ অনার্স, এম.এ), মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসার পরিচালক মাওলানা মোতালেব হোসাইন, রশিদুর আনোয়ার উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আলী হায়দার কাসেমী এবং এন ইসলাম জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা ও মসজিদের সহ-সভাপতি আহমদ করিম এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, দ্বীনের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।
ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
এদিকে, তালিমুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসায় আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থায় ভর্তি কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটিতে নূরানী বিভাগ (শিশু থেকে তৃতীয় শ্রেণি), নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ এবং কিতাব বিভাগে (৪র্থ ও ৫ম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ভর্তি কার্যক্রম চলবে ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুশিউর জামান আজম ও ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মাঈন উদ্দিন মাহফিল সফল করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধর্মপ্রাণ মুসল্লিদের দ্বীনি শিক্ষা অর্জন ও ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানান।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment