চরপার্বতীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, ২০২৭-২৮ সেশনের সাংগঠনিক কমিটি ঘোষণা
দাওয়াত, প্রশিক্ষণ ও আদর্শ সমাজ গঠনে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান; সম্মেলন শেষে চৌধুরীহাট বাজারে মিছিল
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট ডিগ্রি কলেজ হলরুমে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ২০২৭-২৮ সেশনের বিভিন্ন সাংগঠনিক কমিটি ও দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পরে হামদ ও নাত পরিবেশন করা হয়। সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সারাফাত হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ২নং চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক আমীর কাজী মোহাম্মদ হানিফ আনসারী এবং নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তব্যে সাবেক ইউনিয়ন আমীর মাওলানা কাজী হানিফ আনসারী ২০১৩ সালের বায়তুল মাল সংগ্রহসহ অতীতের সাংগঠনিক কার্যক্রম ও ত্যাগ-তিতিক্ষার স্মৃতিচারণ করেন। তিনি সংগঠনের কর্মীদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে বর্তমান সাংগঠনিক অবস্থানে পৌঁছানোর পেছনে কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করেন।
বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করেন।
প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান তাঁর বক্তব্যে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নতুন দায়িত্ব গ্রহণের পর শুধু বসে থাকলে চলবে না; সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি দলীয় প্রার্থীদের পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানো ও সাংগঠনিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের স্লোগান ছিল- “দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, আদর্শ সমাজ গড়বে সবার সফল এই আন্দোলন।”
সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য ২নং চরপার্বতী ইউনিয়ন জামায়াতের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন-
আমীর: কাজী নজরুল ইসলাম
সেক্রেটারি: সারাফাত হোসাইন
অর্থ সম্পাদক ও সহ-সেক্রেটারি: নুর উদ্দিন জাহাঙ্গীর
শ্রম বিভাগ সভাপতি: রফিকুল ইসলাম
শ্রম ও সমাজকল্যাণ বিভাগ সেক্রেটারি: নুর আলম মামুন
যুব, ক্রীড়া ও প্রচার বিভাগ সভাপতি: হাসান আল মামুন
ওলামা বিভাগ সভাপতি ও অফিস সম্পাদক: মাওলানা আল আমিন হায়দার
ওলামা বিভাগ সেক্রেটারি: মাওলানা নুরুল হুদা
তালীমুল কুরআন বিভাগ সভাপতি: মাওলানা আমীর আলী
তালীমুল কুরআন বিভাগ সেক্রেটারি: মাওলানা নজরুল ইসলাম
বাংলাদেশ মসজিদ মিশন সভাপতি ও পাঠাগার সম্পাদক: মাওলানা জামাল উদ্দীন জাফরী
পেশাজীবী বিভাগীয় সভাপতি: ইঞ্জিনিয়ার আবুল কালাম
সহ-সভাপতি: মাস্টার ইমাম হোসেন
সেক্রেটারি: জামাল উদ্দিন
২০২৭-২৮ সেশনের রাজনৈতিক কমিটিতে কাজী নজরুল ইসলাম, কাজী মোহাম্মদ হানিফ আনসারী, সারাফাত হোসাইন, জামাল উদ্দিন জাফরী, ইমাম হোসেন, নূর আলম মামুন, আব্দুল্লাহ আল মামুন ও হাসান আল মামুনের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া টিম সদস্য হিসেবে সারাফাত হোসাইন, নুর উদ্দিন জাহাঙ্গীর, রফিকুল ইসলাম, নুর আলম মামুন, হাসান আল মামুন, আল আমিন হায়দার, আমীর আলী, জামাল উদ্দিন জাফরী ও জামাল উদ্দিনের নাম উল্লেখ করা হয়।
যুব বিভাগের সেক্রেটারি হিসেবে মোতাহের হোসেন শাহীন
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের নামও সম্মেলনে ঘোষণা করা হয়।
১নং ওয়ার্ড: সভাপতি আইয়ুব আলী বাহার, সেক্রেটারি মাহবুব এলাহী মাসুদ।
২নং ওয়ার্ড: সভাপতি রহমত উল্যাহ, সেক্রেটারি আলমগীর হোসেন।
৩নং ওয়ার্ড: সভাপতি নুর উদ্দিন জাহাঙ্গীর, সেক্রেটারি ডা. নুরুল আলম আফসার
৪নং ওয়ার্ড: সভাপতি বাহার উদ্দিন, সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম।
৫নং ওয়ার্ড: সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুল হক।
৬নং ওয়ার্ড: সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি শহিদুল ইসলাম মামুন।
৭নং ওয়ার্ড: সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি জাকির হোসেন।
৮নং ওয়ার্ড: সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম।
৯নং ওয়ার্ড: সভাপতি জাবেদ হোসেন, সেক্রেটারি মুফতী শাহাদাত হোসেন।
সম্মেলনে বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াতি কাজ সম্প্রসারণ, কর্মীদের প্রশিক্ষণ এবং আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে চৌধুরীহাট বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হয়।কর্মী সম্মেলনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment