সেনবাগে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধ
পৌরসভাসহ ৯ ইউনিয়নে আমির নির্বাচিত:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে সেনবাগ পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়নের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে সেনবাগ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে রোকনদের প্রত্যক্ষ ভোটে সেনবাগ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির নির্বাচন করা হয়।
নির্বাচনে সেনবাগ পৌরসভা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা ইয়াছিন মিয়াজী। ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নে মাস্টার মনিরুল ইসলাম, ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নে মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ৪ নম্বর কাদরা ইউনিয়নে মাওলানা আবু শাকের জাকারিয়া (শাকের মিয়াজী), ৫ নম্বর ছিলোনিয়া ইউনিয়নে মজিবুল হক বাট, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নে মাওলানা আবু শাকের জাকারিয়া, ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে আবুল খায়ের, ৮ নম্বর বীজবাগ ইউনিয়নে মাওলানা কেফায়েত উল্যাহ এবং ৯ নম্বর নবীপুর ইউনিয়নে মাওলানা জিয়াউল হক বাবুল আমির নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের আমির নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে সম্মেলন সূত্রে জানা গেছে।
নির্বাচন শেষে নবনির্বাচিত আমিরদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও রোকনরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা নবনির্বাচিত আমিরদের দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনের মধ্য দিয়ে সেনবাগ পৌরসভা ও নয় ইউনিয়নের সাংগঠনিক নেতৃত্বের নতুন কমিটি কাঠামো আরও সুসংগঠিত করার প্রক্রিয়া এগিয়ে গেল বলে দলীয় নেতারা জানান।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment