সিরাজপুরে জামায়াতের নতুন নেতৃত্বে ফারুক-নোমান
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা ওমর ফারুক। নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব ইকবাল হোসেন ও মাস্টার গোলাম মাওলা।
নতুন কমিটিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল্লাহ আল নোমান এবং সহ-সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা গোফরান উদ্দিন রাসেল।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের নির্ধারিত প্রক্রিয়ায় সিরাজপুর ইউনিয়ন জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত আমীর মাওলানা ওমর ফারুক বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি, সততা ও মানবকল্যাণকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তারা গুরুত্ব দেবেন। একই সঙ্গে সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নব নির্বাচিত নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করে স্থানীয় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, মহান আল্লাহ যেন সিরাজপুরের জনপদকে দ্বীনের সমৃদ্ধ ময়দান হিসেবে কবুল করেন এবং নতুন নেতৃত্বকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করেন।
সিরাজপুর ইউনিয়ন জামায়াতের নতুন নেতৃত্বের দায়িত্ব প্রাপ্তরা হলেন—আমীর মাওলানা ওমর ফারুক, নায়েবে আমীর জনাব ইকবাল হোসেন ও মাস্টার গোলাম মাওলা, সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল নোমান এবং সহসেক্রেটারি মাওলানা গোফরান উদ্দিন রাসেল।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment