ধানখোলার মাঠে হেমন্তের ভোর।
মোহাম্মদ কুতুবউদ্দিন ।
এইতো সেদিন-
মায়ের কানমলা আদরে বরফের ভোরে
ছেড়াদ্বীপের সেই ওমজড়ানো কাঁথাটি সরিয়ে
কেতর ঝুলা চোখে ছুটে যাই
আমার ধানখোলার মাঠে হেমন্তের ভোরে ।
ধানখোলার মাঠে হেমন্তের ভোর।
মোহাম্মদ কুতুবউদ্দিন ।
এইতো সেদিন-
মায়ের কানমলা আদরে বরফের ভোরে
ছেড়াদ্বীপের সেই ওমজড়ানো কাঁথাটি সরিয়ে
কেতর ঝুলা চোখে ছুটে যাই
আমার ধানখোলার মাঠে হেমন্তের ভোরে ।
পুবের লাল চোখ ঢেলে দিত রোদের আটি
কুয়াশার শিশিরসিক্ত জল-
লেপটে দিত মায়ের আঁচল
সুপারির খোলে তোয়াপ হত হেমন্তের পিরামিড।
বড় আপার এক হাতে গরম লাঠির সরল ভয়
অন্য হাতে চিতল পিঠার ভাগাভাগি
লবণ মেশানো রঙ চায়ে জিভ জ্বলা চুমুক
পোড়া মরিচের স্বাদ-
আহ্লাদে নিয়ে যেত পান্তা ভাতের পাতে,
সম্প্রীতির চাদরে আবৃত থাকা
মা-কাকীদের উদর ফাটা হাসি -
এ আমার কিশোর বেলার পৈতৃক খতিয়ান ।
আজ সেই ধানখোলার মাঠের
হেমন্তের ভোর গেল কই ?
আজও কি সেখানে আমার ধানখোলার মাঠে
হেমন্তের ভোর নেমে আসে ?
২৫.১১.২০২৬ ইং
০৩:০৭ এ এম
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment