স্মরণকালের অন্যতম সেরা একটি দিন কাটলো জাতীয় প্রেসক্লাবে। দেশের প্রথম সারির গুরুত্বপূর্ণ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আবৃত্তিকার, সাংবাদিক ও আমলাদের সাথে।
গতকাল ২০নভেম্বর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ‘জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে’ প্রকাশনা সংস্থা ‘জলধি’ কর্তৃক আয়োজিত কাছের মানুষ // দূরের গল্প শিরোনামে “কবি কাজী জহিরুল ইসলামের কবিতা : শিল্পবোধ, দর্শন ও বিষয়বৈচিত্র” শীর্ষক আলোচনা, আবৃত্তি, আড্ডা এবং নতুন দুটি বই “দোতলার সিড়ি ঢলে পড়ে আছে ঘুমে”(একশত মাত্রাবৃত্তের সনেট) এবং “আতাহার খানের প্যান্ডোরা বক্স” এর মোড়ক উন্মোচন করা হয়।
গতমাসের ২৮তারিখ কবি কাজী জহিরুল ইসলাম নিউইয়র্ক থেকে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন ৷ আসার পূর্বে কবি আমাকে জানিয়েছিলেন তিনি দুই তারিখ বাংলাদেশে আসবেন। কিন্তু মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থার জন্য তাঁদের হজ্বের ফ্লাইট বাতিল হওয়ায় চারদিন আগেই বাংলাদেশে আসেন।
কবির দেশে আসাকে কেন্দ্র করে তাঁকে নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজিত হয়। এবারের সফরের শেষ ও সবথেকে সুন্দর, সফল এবং গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিলো গতকাল, জাতীয় প্রেসক্লাবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এবং বিশিষ্ট লেখক ও গবেষক ড. সিরাজ উদ্দিন সাথী।
এছাড়াও উপস্থিত ছিলেন সত্তর দশকের অন্যতম কবি ও সম্পাদক ‘আতাহার খান', বিশিষ্ট লেখক ও গবেষক ‘ড. মাহবুব হাসান’, কবি ও সাহিত্য সম্পাদক (নয়া দিগন্ত) ‘জাকির আবু জাফর’, প্রকাশনা সংস্থা ‘জলধি'র প্রকাশক ও সম্পাদক কবি ‘নাহিদা আশরাফী’, ছড়াকার ও সময়ের সাহসী সাংবাদিক ‘আবিদ আজম’, জনপ্রিয় বাচিকশিল্পী ‘নাসিম আহমেদ', ‘তাহসিন রেজা', ‘অনন্যা মাহমুদ' এবং সুদূর পাবনা থেকে আসা প্রিয় আবৃত্তিশিল্পী ‘আব্দুল্লাহ আল মামুন'সহ আরো অনেকেই…পুরো আয়োজনজুড়ে উপস্থাপনায় ছিলেন সঙ্গীতশিল্পী ‘আলাউদ্দিন আহমেদ’।
এতো গুণী মানুষদের মাঝে আমি নাবিল নিশাত'কে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য অনেক কৃতজ্ঞতা।
আমি সংক্ষেপে আলোচনা করেছি “বিবর্তনীয় তত্বের আলোকে প্রাচীণ লুসি’র জীবাশ্ম থেকে Homo erectus; Homo sapiens এর যোগাযোগ, মেহরাবিয়ানের তত্বের আলোকে কবির কবিতা “দেহের ভাষা”য় উল্লিখিত সময়ের তত্বীয় প্রমাণ”।
শ্রোতাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এই আমি ছোট্ট নাবিল। পুরো হলে উপস্থিত সকলের মাঝে আমিই সবার থেকে বয়সে- জ্ঞানে-গুণে ছোটমানুষ, শিক্ষানবিশ। কিন্তু তাঁরা আমার আলোচনাকে অবজ্ঞা না করে একদৃষ্টিতে শ্রবণ করেছেন। আগ্রহের সাথে গ্রহণ করেছেন। এরথেকে আশাবাদী এই আমি নাবিলের আপাতত আর কোনো আশা নাই।
যদিও সময় স্বল্পতার জন্য অনেক কথা না বলেই কথা শেষ করেছি— ভবিষ্যতে আবারো কোনো একদিন বলবো বলে…
মজার বিষয় হলো, আমার আলোচনার ভালো কোনো ছবি/ভিডিয়ো আমি এখনো পাইনি। অনুষ্ঠানের প্রায় স্থিরচিত্র ধারণ করেছেন মামুন ভাই। সে রাতেই ফোন করে মামুন ভাই আমার আলোচনার প্রশংসা করেছেন, ভালোবাসা জানিয়েছেন। ছবির কথা বলতেই ভাই দুঃখ প্রকাশ করে জানান, “তোমার সুন্দর আলোচনা শুনতে শুনতে ভুলেই গিয়েছিলাম ছবি তোলার কথা।” যদিও দর্শক সারিথেকে বেশ কয়েকজন তাঁদের মুঠোফোনে আমার স্থিরচিত্র এবং একটি ছোট্ট ভিডিয়ো আবদ্ধ করেছেন! সেগুলো হোয়াটসঅ্যাপ, মেসেন্জার এবং ফেসবুকের পাতা থেকে সংগ্রহ করলাম…
এই সময়ের অন্যতম প্রধান বাঙালি কবি কাজী জহিরুল ইসলামের সাথে আমার পরিচয়, যোগাযোগ, সম্পর্ক সবই ভার্চুয়াল মাধ্যমে। কালই তাঁকে প্রথমবার, সরাসরি দেখলাম।
গতকাল খুব প্রত্যুষে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে, গোসল করে, খাওয়ার সময় হাতে না থাকায় -না খেয়েই জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই ব্রক্ষপুত্র এক্সপ্রেস ট্রেনে। পাঁচ ঘন্টা জার্নি শেষে ফার্মগেট কিছু সময় বিশ্রাম নিয়ে রওনা হই জাতীয় প্রেসক্লাব।
জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ঢুকতেই দেখি কাজী জহিরুল ইসলামসহ একঝাক প্রিয় মানুষ দাঁড়িয়ে আলাপ করছেন। আমায় দেখেই কবি নাবিল বলে ডাক দিলেন। আমি আপ্লূত হয়ে হাত মেলালাম। তিনি বুকে টেনে নিলেন। সেই মুহূর্তটা আমার যাপিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়।
আমার কতশত নিঃসঙ্গ রাত, দিন, ভালো ও মন্দ সময়ের সঙ্গী তাঁর কবিতা, আমায় দেয়া তার অমূল্য অনুপ্রেরণা, তা যদি ভাষায় প্রকাশ করতে পারতাম। তাহলে মনের মাঝে চলা এই অনিন্দ্য দ্যোতনা খুব সহসাই পাঠকের সাথে বিনিময়ে করতে পারতাম। কিন্তু আফসোস, আমার এতো সমৃদ্ধ ভাষাজ্ঞান নেই।
আমার মনে হয়, যারা কাজী জহিরুল ইসলামকে নিয়মিত পড়েন। তাঁদের প্রায় সকলেই কমবেশি নাবিল নিশাত সম্পর্কে জানে, চেনে। এইটা আমার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট।
মোটামুটি, ক্ষুদ্র জায়গা থেকে আমি যেটুকু আর্ট-কালচার করি, আমার সার্কেল ব্যাচ/গ্রুপের যারা আমাকে ভালোবাসে তারাও নিঃসন্দেহে কাজী জহিরুল ইসলাম সম্পর্কে বিস্তর ধারণা রাখে। এবং পড়ে।
সম্ভবত কোলাকুলি শেষে কবিও কিছুটা বিস্মিত হয়েছিলেন। যখন তিনি উপস্থিত কবি, সাহিত্যিক, সম্পাদক, গুণীমানুষদের সাথে আমায় পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন কবি আবিষ্কার করেন, সেখানে উপস্থিত প্রায় সকলের সাথেই আমার পূর্বপরিচয় রয়েছে। নিঃসন্দেহে আমার এই প্রাপ্তির অধিকাংশই হয়েছে জহিরুল সাহিত্যে কিছুটা সময় নিমগ্ন থাকার জন্য।
কবি তার কবিতায় যে সমৃদ্ধ পথ ধরে হেঁটেছেন এবং হাঁটছেন, সেই পথ খুঁজতে গিয়ে আমি যে কতোটা ভালোবাসা খুঁজে পেয়েছি তা বলে বোঝাবার ক্ষমতাও আমার নাই।
কবিকে তখন আতাহার খানের কথা জানতে চাইলাম তিনি এসেছেন কি-না। বললেন “তিনি সকাল থেকে এখানেই আছেন। এখন একটু বাইরে গিয়েছেন তোমার খাবার ব্যবস্থা করার জন্য।”
বার্ধক্যে উপনিত হলে মানুষ ভুলোমনা হয়ে যায়। আতাহার খানের বয়স এখন ৭৬। ক্যান্সারের মতো রোগের সাথেও লড়াই করছেন। তারপর এই আয়োজন নিয়ে তার শত ব্যস্ততা। এতসবের মাঝেও আমি যে জামালপুর থেকে গিয়েছি। আর আরিয়ান ভাই যে নেত্রকোণা থেকে গিয়েছেন এই কথাটা তিনি ভুলেননি।
কষ্ট করে কাচ্চি, মোজোটোজোর ব্যবস্থা করলেন। প্রেসক্লাবে মেহমানদের ভীড়ে আমি আর আরিয়ান ভাই খেলাম।
খাবারের স্বাদের থেকে তার পেছনের ভালোবাসার রেটিং দিলে টেন আউট অফ মিলিয়ন-বিলিয়ন দিতে হয়।
আমি সারাটাজীবন এই ছোট্ট ছোট্ট ঘটনাকে মনে রাখবো। সেদিনের প্রতিটি মুহুর্তে আমার জীবনকে যেভাবে ইন্সপায়ার্ড করেছে তা কোনোভাবেই ভোলা সম্ভব না। কোনোভাবেইনা।
খাওয়া শেষ করে হলের বাইরে যেতেই দেখি কবি জাকির আবু জাফর৷ আমাকে দূর থেকে দেখেই ডাকলেন, “নাবিল, আমি মুসাফাহা করলাম, কবি জড়িয়ে ধরলেন, সৌজন্য আলাপ হলো।”
তারপর কাজী জহিরুল ইসলামের বইনিয়ে সাজানো স্টলে বিভিন্ন ব্যক্তিদের সাথে আলাপ করে আবার যোগ দিলাম কবিদের আলোচনায়। বৃষ্টির জন্য মেহমানদের আসতে দেরি হওয়ায় তখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। হলে ঢুকতেই দেখি আতাহার খান, জাকির আবু জাফর এবং কাজী জহিরুল ইসলাম গল্প করছেন।
আমাকে দেখেই কবি আতাহার খান জড়িয়ে ধরলেন। বললেন, “নাবি..ল। তুমি তো অনেক শুকিয়ে গেছো। আর তুমি এই দাঁড়ি-মুছে বয়স বেশি বাডিয়ে দেখাচ্ছো নাকি? খোঁচা দাড়ি মোছ না থাকলে তোমাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে”। কাজী জহিরুল ইসলাম বললেন “ তুমি সুষম খাবার খাবে। আমরাও তো ওর বয়সে এইরকম করেছি। বয়স বাড়িয়ে আমরাও দেখাতাম” এসব কথা চলার মাঝে আরো অনেকে আমাদের আলোচনায় যোগ দিলেন।
আতাহার খান বললেন, “ছোট থাকতেই আমার সামনের চুল পেকে যায়” জাকির আবু জাফর বললেন “তখনই পাকায়ে ফেলছেন ভাই?”। আমাদের সবার হাঁসি তখন দেখে কে!
এভাবেই ব্যক্তিগত, সাহিত্যালাপ এবং বড়ো কবি সাহিত্যিকদের জীবনের বিভিন্ন হাস্যরসাত্মক আলাপ উঠা শুরু হলো। কাজী জহিরুল ইসলামের প্রেমজীবন নিয়েও বললো। হাসতে হাসতে কতো আলাপ শুনলাম, বললাম।
সেদিন যারা এসেছিলেন, তাদের কারো সাথেই আমার এর আগে কখনোই সরাসরি দেখা হয়নাই। কিন্তু তাদের সকলেই আমাকে চিনতে পেরেছেন। এটাই কি কম পাওয়া? এতো বড়ো বড়ো মানুষ যে আমাকে চেনেন, জানেন। এটাইতো আঠেরো/উনিসে অনেক…!
কাছে গেলেই কেবল জানা যায়, মানুষ কতোটা সহজ, সরল, জটল কিংবা দুর্বোধ্য। আতাহার খান, কাজী জহিরুল ইসলাম, জাকির আবু জাফর মানুষ হিসেবে, ব্যক্তিজীবনে কতোটা অমায়িক তার ধারণা অনেক আগেই পেয়েছি। যেহেতু তাঁদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়। কিন্তু ভার্চুয়াল যোগাযোগের বাইরে ব্যক্তিক পর্যায়ে যে তাঁরা তার থেকেও বেশি ভালো মনের মানুষ তা তখনই বুঝতে পেরেছি।
কাছের মানুষদের সাথে দূরের অনেক গল্প করে আসলাম। যাপিত জীবনে মনে রাখবার মতো, গর্ব করার মতো মানুষদের ভালোবাসা পেলাম। একজন মূখ্য সচিব আলোচনা শুনে উচ্ছাস প্রকাশ করলেন, আমার জন্য দোয়া, সুন্দর কবিতার জীবন এবং কিছু পরামর্শ দিলেন। একজন প্রবীণ কবি জানালেন, আমি তাঁর প্রিয়দের তালিকায় অন্যতম। আরো কতশত কথা… কোনটা ছেড়ে কোনটা লিখি?
কাল কবি নিউইয়র্ক চলে যাচ্ছেন। যাওয়ার আগে কবি জানালেন “নাবিল, এবার তো দেখা হলোই। ইনশাআল্লাহ আবার আগামী বছর এলে দেখা হবে।” আমাদের আবার, শতবার যেন দেখা হয়, এমন স্নেহই যেন বরাবর পাই এই প্রত্যাশাটুকুই রাখি।
অনেক কথা লিখে ফেলেছি। কথার ভেতরের কথাসহ সব লিখলে মোটামুটি পাণ্ডুলিপি হয়ে যাবে। তাই আপাতত পরবর্তী সময়ে স্মৃতিচারণ করার জন্য অনাগত কথা রেখে দিলাম অলিন্দ্য নিলয়ে…
~ নাবিল নিশাত
২১ নভেম্বর, ২০২৬
যমুনা এক্সপ্রেস ট্রেন, ঢাকা টু জামালপুর





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment