কোম্পানীগঞ্জে ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আমেরিকান প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব বসুরহাট জিরো পয়েন্টে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, “ওমর আলী রাজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থের যোগানদাতা ও গুপ্তচর। তাকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ওমর আলী রাজ কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। এর আগে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী হয়ে জামানত হারান বলে জানা গেছে।
সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ জানিয়ে বক্তারা দলটির বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, সমাবেশে দেওয়া বক্তব্যের ভিত্তিতেই ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার বিষয়টি উঠে এসেছে। তাঁর বিরুদ্ধে অর্থের যোগানদাতা বা গুপ্তচর হওয়ার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment