চরপার্বতী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবদলের দুই কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান
নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের দুই কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
যোগদানকারীরা হলেন সাব উদ্দীন ও টিপু সুলতান।
জানা গেছে, গত চার দিন আগে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের লক্ষ্যে সদস্য ফরম পূরণ করে দলটির সঙ্গে সম্পৃক্ত হন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়।এ বিষয়ে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সাব উদ্দীন তার জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
এদিকে, চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী মোহাম্মদ হানিফের সঙ্গে ফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “যোগদান হয়েছে। তারা সদস্য ফরম পূরণ করছেন।”





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment