বিএনপির আদর্শে অবিচল দলের শৃঙ্খলা রক্ষায় কমিটি মেনে নিলেন "শাহাদাত হোসেন শ্রাবণ"
নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:
নোয়াখালী পৌরসভা ৫ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন শ্রাবণ। কমিটির বিষয়ে ব্যক্তিগত ক্ষোভ থাকলেও দলের প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছেন।
নিজের প্রতিক্রিয়ায় শাহাদাত হোসেন শ্রাবণ বলেন,আমি এই কমিটি মন থেকে মানি না। তারপরও দলের শৃঙ্খলা রক্ষার্থে আমি এটিকে গ্রহণ করেছি। আমার কাছে দলের চেয়ে বড় কিছু নেই। পদ নয়, কাজই একজন কর্মীর প্রকৃত পরিচয়।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, শাহাদাত হোসেন শ্রাবণ ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির প্রতি অনুরাগী ছিলেন। দলের প্রতি এই ভালোবাসার কারণে বিভিন্ন সময়ে তাকে নানা প্রতিকূলতা ও অনেকের কটুকথাও শুনতে হয়েছে। তবুও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। বিগত সরকারের আমলে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রাম, মিছিল ও মিটিংয়ে তার অংশগ্রহণ ছিল দৃশ্যমান।
তথ্যমতে, ২০২৩ সালের ২৮শে অক্টোবর ঢাকার মহাসমাবেশসহ কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি এবং চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশেও তিনি অংশগ্রহণ করেন। আন্দোলন করতে গিয়ে রশিদ কলোনিতে একাধিকবার পুলিশের ধাওয়া খেয়েছেন এবং একবার পুলিশের হাতে আটকও হয়েছিলেন, পরে বেশ কিছু সময় পর তাকে ছেড়ে দেওয়া হয়।
অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে নোয়াখালী পৌরসভা ৫ নং ওয়ার্ড ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহাদাত হোসেন শ্রাবণ।





Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment