ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মুঃ ইব্রাহিম খলিল জসিমের পংক্তি মালা। থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা আল-আজহারে কৃতিত্বের স্বাক্ষর নূর হোসাইন আজহারীর, এমফিল গবেষণায় মনোনীত মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সানজিদা খানম সাথীর বিইউবিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান ইসলামী বইমেলায় মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন মাদক মুক্ত যুব সমাজ গঠনের প্রত্যয়ে ৯নং ওয়ার্ড যুব বিভাগের শিক্ষা সফর সম্পন্ন আমার সাংবাদিকতার শুরু যেখান থেকে... মুমিনের জীবনে পরীক্ষা আসবেই, ধৈর্য ও আদর্শে অবিচল থাকতে হবে: ইসহাক খন্দকার নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত

আল-আজহারে কৃতিত্বের স্বাক্ষর নূর হোসাইন আজহারীর, এমফিল গবেষণায় মনোনীত

আল-আজহারে কৃতিত্বের স্বাক্ষর নূর হোসাইন আজহারীর, এমফিল গবেষণায় মনোনীত

আল-আজহারে কৃতিত্বের স্বাক্ষর নূর হোসাইন আজহারীর, এমফিল গবেষণায় মনোনীত

মোহাম্মদ উল্যা,

বিশেষ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী নূর হোসাইন আজহারী। বিশ্ববিদ্যালয়টির কুরআনিক সায়েন্স অ্যান্ড তাফসির বিভাগে ২০২৬ সালের মাস্টার্স প্রিপারেটরি একাডেমিক ইয়ারে ৮০ শতাংশের বেশি নম্বর পেয়ে শীর্ষস্থান ধরে রেখে উত্তীর্ণ হয়েছেন তিনি। একই বিভাগে এমফিল পর্যায়ে গবেষণার জন্যও মনোনীত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের এই শিক্ষার্থী।

গত ৭ অক্টোবর মিশরের রাজধানী কায়রোতে ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ (আওসবি) আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সেমিনার-২০২৬ অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।

নূর হোসাইন আজহারী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুর হাফেজ বাড়ির বাসিন্দা। তিনি ঢাকাস্থ ব্যবসায়ী নুর মোহাম্মদের ছেলে। শাহাদাতপুর ইসলামিয়া নূরানী মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করে তিনি বসুরহাট ও নোয়াখালীর বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে ২০২১ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত কুরআনিক সায়েন্স অ্যান্ড তাফসির বিভাগে স্নাতক সম্পন্ন করেন।

মাস্টার্স প্রিপারেটরি পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এমফিল গবেষণায় মনোনীত হওয়ায় তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। ভবিষ্যতে তাফসিরশাস্ত্র ও ইসলামি গবেষণায় অবদান রাখার পাশাপাশি দেশ ও জাতির সুনাম বৃদ্ধিতে কাজ করতে চান নূর হোসাইন আজহারী।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.