ঢাকা    ,
সংবাদ শিরোনাম : বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: কোম্পানীগঞ্জে বৈশাখের বর্ণিল আবাহন ঐতিহ্য, উৎসব আর মানুষের মিলনমেলা শুভ নববর্ষ ।। মোঃ হাসান বিন ইউসুফ ।। আমি বিদ্রোহ! মোঃ হাসান বিন ইউসুফ কোম্পানীগঞ্জে তীব্র গ্যাস সংকট মধ্যরাতে রান্না জনজীবন বিপর্যস্ত: ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে চরপার্বতীর ৯ নং ওয়ার্ড,আতঙ্কে নদীতীরের জনগোষ্ঠী: নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের দুই দিন পর ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার: চরপার্বতীর মৌলভীবাজার জামে মসজিদের স্বঘোষিত কমিটি নিয়ে বিতর্ক, চরমপন্থার প্রচারণার অভিযোগ: মরহুম নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন সাংসদ মোঃ ফখরুল ইসলাম: চরপার্বতীর ৯নং ওয়ার্ডে রেকর্ড উন্নয়ন,তবুও অকৃতজ্ঞতার অভিযোগ,চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফের ক্ষোভ:

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় 'বাসাপ' এর প্রার্থনা মানবিক মূল্যবোধ থেকেই জাতীয় নেত্রীর আরোগ্য প্রত্যাশা :

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় 'বাসাপ' এর প্রার্থনা মানবিক মূল্যবোধ থেকেই জাতীয় নেত্রীর আরোগ্য প্রত্যাশা :

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় 'বাসাপ' এর প্রার্থনা মানবিক মূল্যবোধ থেকেই জাতীয় নেত্রীর আরোগ্য প্রত্যাশা :

নব জ্যোতি সংবাদ ডেস্ক:

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে এক আন্তরিক প্রেস বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)।

সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে প্রকাশিত বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বের

দৃঢ়তা এবং দেশের প্রতি নিষ্ঠা তাকে জাতীয় রাজনীতির অঙ্গনে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই প্রেক্ষাপটে তাঁর দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা শুধু

রাজনৈতিক অঙ্গনকেই নয়, গোটা জাতিকেই উদ্বিগ্ন করে তুলেছে। বাসাপ নেতারা জানান, দেশের একজন সিনিয়র নাগরিক ও অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী হিসেবে

তাঁর শারীরিক সুস্থতা জাতির বর্তমান ক্রান্তিলগ্নে খুবই

প্রয়োজন। আমরা তাঁর সম্পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করছি এবং আশা করছি তিনি দ্রুত আরোগ্য লাভ করে ফিরে দাঁড়াতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া নানা জটিল স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় মানবিক

মূল্যবোধের জায়গা থেকে তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা সবারই দায়িত্ব। বাসাপ নেতারা বলেন, রাজনীতি ভিন্ন হতে পারে, মতাদর্শ ভিন্ন হতে পারে,

কিন্তু মানবিকতার জায়গাটি কখনও ভিন্ন হতে পারে না। যে কোনো রাজনৈতিক নেতার সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক জায়গা থেকেই আমরা তাঁর আরোগ্য কামনা করছি।

নেতৃবৃন্দ চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব সুবিধা এবং সুযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তারা মনে করেন, দেশের গুরুত্বপূর্ণ

ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কোনো গাফিলতি বা বিলম্ব হওয়া উচিত নয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে দুর্বল খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে উন্নত সুযোগ সুবিধা দেওয়া জরুরি।

বিবৃতিতে বাসাপ কেন্দ্রীয় কমিটি এবং কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য মানবিক মূল্যবোধ

অত্যন্ত প্রয়োজন। একজন নেতার সুস্থতা কেবল তাঁর রাজনৈতিক দলের জন্যই নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি তাঁর শারীরিক অবস্থা দ্রুত উন্নতি ঘটবে এবং তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

এ ছাড়া বিবৃতিতে দেশের রাজনৈতিক পরিবেশে সৌহার্দ্য, সহনশীলতা এবং মানবিকতার চর্চা বৃদ্ধির আহ্বান জানানো হয়। বাসাপ নেতারা বলেন,

আজকের দিনে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যে মানবিক সম্পর্ক ও মূল্যবোধ রক্ষা করা অত্যন্ত জরুরি। আমরা চাই দেশের সব নেতাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কারণ সুস্থ নেতৃত্বই একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

বিবৃতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া কামনা করা হয়েছে। বাসাপের পক্ষ থেকে বলা হয়, জাতীয় নেত্রীর সুস্থতার

জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন, দীর্ঘায়ু দান করেন এবং তাঁর পরিবারের সদস্যদেরও ধৈর্য ধারণের শক্তি দেন।

বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় কমিটি ও নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আবারও তাদের মানবিক অবস্থান পুনর্ব্যক্ত করে

জানায়, গণতান্ত্রিক চর্চা, সাংবাদিকতার স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধ রক্ষায় সংগঠনটি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবে। একই সঙ্গে যে কোনো

রাজনৈতিক নেতা বা জাতীয় ব্যক্তিত্বের অসুস্থতার সময় তাঁদের সুস্থতার জন্য প্রার্থনা করাকে বাসাপ তাদের পেশাগত ও নৈতিক দায়িত্বের অংশ হিসেবেই বিবেচনা করে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.