ঢাকা    ,

বেগমগঞ্জে তিন ইটভাটাকে অর্থদণ্ড:

বেগমগঞ্জে তিন ইটভাটাকে অর্থদণ্ড:

বেগমগঞ্জে তিন ইটভাটাকে অর্থদণ্ড:

প্রতিনিধি: এম জি বাবর, নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া অভিযানে উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়নে অবস্থিত বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে রূপালী ব্রিকসকে ৩ লাখ টাকা, হোসনা ব্রিকসকে ২ লাখ ২০ হাজার টাকা এবং দিগন্ত স্টার ব্রিকসকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে এসব ইটভাটায় পরিবেশ ও জনস্বাস্থ্যের পরিপন্থী কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইন লঙ্ঘনের দায়ে তাদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আদায়কৃত জরিমানার অর্থ সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.