ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোম্পানীগঞ্জের আলমগীরের, দেশে ফেরানোর অপেক্ষায় স্বজনরা কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%, মাদ্রাসা ৬৫.২৫% কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবাসের স্বপ্ন থেমে গেল ইতালির সড়কে বাস-স্কুটার সংঘর্ষে প্রাণ গেল ছাগলনাইয়ার জিয়াউর রহমান টিটুর শিষ্টাচার,সার্টিফিকেট নয়, মানুষের আসল পরিচয় কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কবিতা। কোম্পানীগঞ্জে অনুমতিহীন ‘চায়না বাজার’ ঘিরে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বসুরহাটে ‘চায়না মার্কেটের’ নামে ভ্রাম্যমাণ পণ্যের রমরমা বাণিজ্য, ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ

যুবসমাজকে চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি ফখরুল ইসলামের

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামসুল আরেফিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মন্নান। বক্তব্যে তিনি বলেন, নোয়াখালী জেলার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের যুবসমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, “চাকরি করা আর উদ্যোক্তা হওয়া এক বিষয় নয়। চাকরি করলে একজন ব্যক্তি বেতন পান, আর উদ্যোক্তা হলে তিনি নিজে কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।”

তিনি বলেন, কোম্পানীগঞ্জ নদী-তীরবর্তী এলাকার মানুষের জীবন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এখানকার মানুষ প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজেদের প্রতিষ্ঠিত করছেন।

কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর যুব উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুবসমাজকে দক্ষতা, সাহস ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করতে তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুব উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আলম শিকদার, মাহমুদুর রহমান রিপন, আব্দুল মতিন লিটন, উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, মো. আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উদ্যোক্তা ও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া জাতীয় যুব দিবসের আয়োজনকে ঘিরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও নানা কর্মসূচি পালন করে। বিশেষ করে ‘উই ফোর ইউ’ ও ‘এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচি সবার নজর কাড়ে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক কার্যক্রমে যুবসমাজের অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও উদ্যোক্তা উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তা তুলে ধরা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.