ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোম্পানীগঞ্জের আলমগীরের, দেশে ফেরানোর অপেক্ষায় স্বজনরা কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%, মাদ্রাসা ৬৫.২৫% কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবাসের স্বপ্ন থেমে গেল ইতালির সড়কে বাস-স্কুটার সংঘর্ষে প্রাণ গেল ছাগলনাইয়ার জিয়াউর রহমান টিটুর শিষ্টাচার,সার্টিফিকেট নয়, মানুষের আসল পরিচয় কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কবিতা। কোম্পানীগঞ্জে অনুমতিহীন ‘চায়না বাজার’ ঘিরে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বসুরহাটে ‘চায়না মার্কেটের’ নামে ভ্রাম্যমাণ পণ্যের রমরমা বাণিজ্য, ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বসুরহাটে হাজারো নেতাকর্মীর ঢল, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বসুরহাট এএইচসি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

দুপুর থেকেই বসুরহাট এএইচসি উচ্চবিদ্যালয় মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে জড়ো হন।

এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।ট্রাকের ওপর নির্মিত সুসজ্জিত মঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, “কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু কিংবা বালুখেকোকে ছাড় দেওয়া হবে না। বিগত ১৭ বছর আপনারা অনেক কষ্ট করেছেন। হামলা-মামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। দলের জন্য কাজ করতে হবে, জনগণের পাশে থাকতে হবে।”

যুবদলের সাংগঠনিক নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “মাদকের সঙ্গে জড়িত কেউ যুবদলের নেতৃত্ব দিতে পারবেন না। কোনো ধরনের সালিশ-বাণিজ্য করা যাবে না। যারা বিভিন্ন অপকর্মে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।”

এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন এবং বিএনপি নেতা শওকত হোসেন ছগীর।

যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার তোয়াহ।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, বিএনপি অতীতেও জনগণের দল ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। যুবদল বিএনপির অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন। দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তরুণদের নৈতিক, সামাজিক ও রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্ত করাই যুবদলের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, সামাজিক সেবামূলক কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে বিকেল গড়িয়ে সন্ধ্যায় একটি বর্ণাঢ্য র‌্যালি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

হাজারো নেতাকর্মীর উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ ও স্লোগানে পুরো বসুরহাট পৌরসভা প্রাণচঞ্চল হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে যুবদলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.