ঢাকা    ,
সংবাদ শিরোনাম : দুই হাত নেই, পা-ই তার ভরসা—অদম্য রাব্বির এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫ সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোম্পানীগঞ্জের আলমগীরের, দেশে ফেরানোর অপেক্ষায় স্বজনরা কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%, মাদ্রাসা ৬৫.২৫% কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবাসের স্বপ্ন থেমে গেল ইতালির সড়কে বাস-স্কুটার সংঘর্ষে প্রাণ গেল ছাগলনাইয়ার জিয়াউর রহমান টিটুর শিষ্টাচার,সার্টিফিকেট নয়, মানুষের আসল পরিচয় কবি মুঃ ইব্রাহিম খলিল জসিম এর কবিতা।

সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ

সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ

সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ

কলেজ পর্যায়ে শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ, মাদ্রাসায় বীজবাগ রব্বানিয়া

মোহাম্মদ উল্যা

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কলেজ ও মাদ্রাসা পর্যায়ে মিশ্র চিত্র দেখা গেছে। উপজেলার পাঁচটি কলেজে মোট ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪২৭ জন। সে হিসাবে কলেজ পর্যায়ে পাসের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে, উপজেলার নয়টি মাদ্রাসায় ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৬ জন। মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ।

কলেজ পর্যায়ে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেনবাগ সরকারি কলেজ থেকে ৫২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ২৪৬ জন। পাসের হার ৫৩ দশমিক ৪১ শতাংশ।

কানকিরহাট ডিগ্রি কলেজে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন। অনুত্তীর্ণ ১২১ জন। পাসের হার ২২ দশমিক ৪৪ শতাংশ।

সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪৭ জন। পাসের হার ৪০ দশমিক ৫১ শতাংশ।

বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজে ১২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩ জন। অনুত্তীর্ণ ৯ জন। পাসের হার ২৫ শতাংশ।

অন্যদিকে, কলেজ পর্যায়ে উপজেলার সেরা ফলাফল অর্জন করেছে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩৭ জন। পাসের হার ৬৬ দশমিক ৯৬ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। পাঁচটি কলেজের মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করে প্রতিষ্ঠানটি উপজেলায় কলেজ পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে।

এদিকে, সেনবাগ উপজেলার নয়টি মাদ্রাসার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেনবাগ ফাজিল মাদ্রাসায় ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন। পাসের হার ৪৭ দশমিক ২৯ শতাংশ।

কানকিরহাট ফাজিল মাদ্রাসায় ৩৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন। পাসের হার ৩৬ দশমিক ১১ শতাংশ।

এনায়েতপুর রহমানিয়া আলিম মাদ্রাসায় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৫১ দশমিক ৪২ শতাংশ।

মোটুবী বোরহানুল উলুম আলিম মাদ্রাসায় ২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন। পাসের হার ৪৬ দশমিক ৪২ শতাংশ।

চাচুয়া হাজী আবদুল আলিম মাদ্রাসায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ জন। পাসের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ।

রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসায় ১৫ জনের মধ্যে পাস করেছেন ১০ জন। পাসের হার ৬৬ দশমিক ৬৬ শতাংশ।

বীজবাগ রব্বানিয়া আলিম মাদ্রাসায় ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। পাসের হার ৬৯ দশমিক ২৩ শতাংশ। এ ফলাফলের মাধ্যমে মাদ্রাসা পর্যায়ে উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসায় ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ জন। পাসের হার ৫৯ দশমিক ২৫ শতাংশ।

জয়নগর ওয়াজেদিয়া আলিম মাদ্রাসায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২ জন। পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ।

সামগ্রিক ফলাফলে দেখা যায়, সেনবাগ উপজেলার নয়টি মাদ্রাসায় মোট ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৬ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ১৩৩ জন। গড় পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ।

সার্বিকভাবে কলেজ পর্যায়ে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে বীজবাগ রব্বানিয়া আলিম মাদ্রাসা ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে। তবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার তুলনামূলক কম হওয়ায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় আরও মনোযোগী করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.