চরপার্বতীতে মাদক নির্মূল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৭ সেপ্টেম্বর আলোচনা সভা ও র্যালি:
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি।আগামীকাল সোমবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় চরপার্বতীর চৌধুরীহাট কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভা শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে র্যালির আয়োজন করা হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব নুরুল হাকিম।
এছাড়া কোম্পানীগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে বিপন্ন করে এবং ধীরে ধীরে সমাজের শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে। সেই অন্ধকারের বিরুদ্ধে সামাজিক ঐক্য ও সচেতনতার আলো জ্বালাতেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সভায় মাদকের ভয়াবহতা, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকরা মনে করেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়,পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তাই চরপার্বতী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে এ কর্মসূচিতে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের আহ্বান মাদকের বিরুদ্ধে হোক সামাজিক প্রতিরোধ, শান্তির পথে এগিয়ে যাক চরপার্বতী।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment