ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল:

জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল:

জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল:

দাগনভূঞা প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণকে সড়ক নিরাপত্তায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় দাগনভূঞার সাংবাদিক সোহেল জাতীয় পর্যায়ে “সড়ক যোদ্ধা” পুরস্কারে ভূষিত হয়েছেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা দেশের ৩০ জন সড়ক যোদ্ধা ও শাখা কমিটিকে এ ও বি—এই দুই ক্যাটাগরিতে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়। এর মধ্যে দাগনভূঞা উপজেলা শাখা এ ক্যাটাগরিতে ৮ম স্থান অর্জন করে।

গত সোমবার ৫ জানুয়ারি ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নিসচা দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সোহেলকে “সড়ক যোদ্ধা” হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের একমাত্র পুত্র মিরাজুল মইন জয়।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর মহাসচিব এস এম আজাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মহাসচিব লিটন এরশাদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সড়ক নিরাপত্তা বিষয়ে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কাজ ও সামাজিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ জাতীয় পুরস্কার পাওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.