ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রাণের স্পন্দন দাবি

প্রাণের স্পন্দন দাবি

প্রাণের স্পন্দন দাবি

কবি: আবুল হোসেন সিরাজী

আমার গাঁয়ের পাশে বয়ে চলে

ছোট ফেনী নদীর ধারা,

জীবন-জীবিকার নীরব সাথি

স্বপ্ন বোনে প্রতিটি পাড়া।

ফেনী আর নোয়াখালীর বুকে

নদীটির বিস্তৃত টান,

দুই তীর জুড়ে কৃষক-জনতা,

ভরসার একটাই প্রাণ।

বিগত সরকার গড়েছিল এখানে

মুছাপুর ক্লোজার একখানি,

নদীর স্রোত বেঁধে রেখে

রক্ষার ছিল সেই কাহিনি।

কিন্তু হঠাৎ অঝোর বৃষ্টি,

বন্যার ভয়াল ঢেউ,

অসহায় ক্লোজার ভেঙে দিয়ে

সব স্বপ্ন ভাসিয়ে নিল স্রোত বয়ে গেল কেউ।

ক্লোজার ভাঙার সেই ক্ষণে

ভেঙে গেল কত ঘর-বাড়ি,

হাজার হাজার একর জমি

নদীর গর্ভে গেল হারিয়ে সারি।

দুই তীরের মানুষগুলো

আজ খোলা আকাশের নিচে,

নেই মাথা গোঁজার ঠাঁই,

নেই আশ্রয়ের আলো বাঁচে।

নেই ভাত, নেই বাসস্থানের নিশ্চয়তা,

শুধু দীর্ঘশ্বাস আর হাহাকার,

তাদের কান্নার শব্দে আজ

ভারী আকাশ, ভারী বাতাস চারদিক পার।

এই ধ্বংসের পরিণামে

পথ হারিয়েছে জীবন,

দিশেহারা মানুষের চোখে

নিভে গেছে স্বপ্নের প্রদীপ, থমকে গেছে মন।

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি

এই অসহায় জনতার পানে,

ফেনী-নোয়াখালীর মানুষের

প্রাণের স্পন্দন জড়ানো আকুতি জানে।

ফেনীর সাংসদ মনোনীত

আব্দুল আউয়াল মিন্টু মহোদয়,

নোয়াখালীর সাংসদ ফখরুল ইসলাম

আপনাদের সদয় দৃষ্টি চাই নির্ভয়।

কাজীরহাট সুইচগেট, মুছাপুর ক্লোজার

আপনাদের সদিচ্ছায় হোক নির্মাণ,

যেন আর না ভোগে মানুষ

এই দুঃখ, এই দুর্ভোগ, এই প্রাণহান।

ছোট ফেনী নদীর বুকে

ছোট্ট একটি ক্লোজার যদি হয়,

তবে এই জনপদের মুখে

ফুটবে আবার বাঁচার হাসি, আশার আলো রয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.