ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চরপার্বতী ইউনিয়নকে পুনর্গঠনের অঙ্গীকার মোঃ জামাল বাহারের সত্যের নির্বাসন (মোহাম্মদ উল্যা মিরাজ) চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ফারুক আলম চরহাজারীতে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন প্রাত্যাশী, বিএনপির ঐক্যবদ্ধ থাকার আহ্বান সরকারের উদাসীনতা, জনগণের ভোগান্তি; নিজ উদ্যোগে রাস্তা মেরামতে অনন্য নজির বসুরহাটের আব্দুল্লাহর। মুঃ ইব্রাহিম খলিল জসিমের কাব্য চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা, মনোনয়নপ্রত্যাশী ৫ জন আদালতের রায়ের পরও অবমুক্ত হচ্ছে না কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের সম্পত্তি কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হারানো স্বপ্নের ফিরে আসা,মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত:

হারানো স্বপ্নের ফিরে আসা,মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত:

হারানো স্বপ্নের ফিরে আসা,মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত:

নবজ্যোতি রিপোর্ট ডেস্ক:

মাঠ তখন ফাইনালের উন্মাদনায় উত্তাল। চারপাশে দর্শকের করতালি, উচ্ছ্বাস আর আনন্দধ্বনিতে মুখরিত পরিবেশ।

খেলাকে ঘিরে ছিল উৎসবের আবহ, যেন পুরো মাঠই আনন্দের এক জীবন্ত প্রতিচ্ছবি।কিন্তু সেই আনন্দের ভিড়েই এক কোণে দাঁড়িয়ে ছিল এক কিশোর চোখে যার উচ্ছ্বাস নয়, ছিল গভীর হারানোর বেদনা।

উদ্বোধনী খেলায় হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল তার একমাত্র সাইকেলটি। যে সাইকেলটি তার কাছে শুধু বাহন ছিল না,ছিল তার পরিশ্রমের প্রতিদান, স্বপ্নের সঙ্গী।

সেই সাইকেলটি সে পেয়েছিল দীর্ঘ ৪০ দিন জামাতে নামাজ আদায়ের পুরস্কার হিসেবে। এক এতিম, অসহায় শিশুর জীবনে সেটিই ছিল সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় অর্জন। কিন্তু সেই আনন্দও ছিনিয়ে নেয় অদৃশ্য কোনো নিষ্ঠুর হাত।

তবুও ছেলেটি ভেঙে পড়েনি। চোখের কোণে লুকিয়ে রাখা কষ্ট নিয়ে হয়তো সে নীরবে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছেই ন্যায়বিচার চেয়েছিল।

আর সেই নীরব কান্নারই যেন প্রতিফলন ঘটল আজকের ফাইনাল মঞ্চে। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট মামুনুর রশিদ।

সবার সামনে, ভালোবাসা আর সহমর্মিতার উষ্ণ স্পর্শে সেই কিশোরের হাতে আবার তুলে দেওয়া হলো একটি নতুন সাইকেল।

সেই মুহূর্তে তার মুখে যে হাসি ফুটে উঠেছিল তা কোনো শব্দে প্রকাশ করা যায় না। মনে হচ্ছিল, হারিয়ে যাওয়া শৈশব, হারানো স্বপ্ন আবার ফিরে এসেছে আলোর পথে।

সত্যিই মানুষ মানুষের জন্য। এই চিরন্তন কথাটির জীবন্ত প্রমাণ হয়ে থাকল আজকের এই ছোট্ট কিন্তু মহৎ উপহার।

আল্লাহ তাআলা যেন এই এতিম শিশুটির জীবনকে সুন্দর, শান্তিময় ও সফল করেন। আর যারা তার মুখে আবার হাসি ফিরিয়ে এনেছেন, তাদের উত্তম প্রতিদান দান করুন।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.