ঢাকা    ,
সংবাদ শিরোনাম : কোম্পানীগঞ্জে সড়কে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এনসিপির নোয়াখালীতে সমন্বয় সভা ও সংগঠক কর্মশালা অনুষ্ঠিত: ২০২৬ সালের মধ্যেই শক্তিশালী সাংগঠনিক কাঠামো একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম নিয়ে প্রশ্ন কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানুষ ও সৃষ্টির মননে উচ্ছ্বাস বোনা এক আরাধ্য ঋতুর নাম ঋতুরাজ শরৎ সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে ঘিরে চরপার্বতীতে জমে উঠছে নির্বাচনী সমীকরণ: "কোম্পানীগঞ্জের সম্ভাবনার আড়ালে জমে থাকা অন্ধকার" মাসিক নব জ্যোতি পরিবারে বার্তা সম্পাদক হিসেবে শাহাদাত হোসেনকে স্বাগতম: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে আলোচনার কেন্দ্রে নুরুল আলম সিকদার:

বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন:

বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন:

বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন:

র‌্যালি, পান্তা-ইলিশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত জনপদ:

প্রতিনিধি: এম.জি. বাবর (নোয়াখালী)।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষের প্রথম প্রহরে সকালেই চৌমুহনী পাবলিক হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা ঘুরে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে সমাপ্ত হয়।

র‌্যালি শেষে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আপ্যায়ন এবং এক প্রাণবন্ত আলোচনা সভা।

মঙ্গলবার দিনব্যাপী সারাদেশের মতো বেগমগঞ্জেও নববর্ষকে ঘিরে ছিল উৎসবের আমেজ। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে দিনটিকে করে তোলে প্রাণবন্ত ও অর্থবহ।

মূল অনুষ্ঠানস্থল বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫০টি স্টল বসানো হয়। এসব স্টলে স্থান পায় গ্রামীণ ঐতিহ্য, হস্তশিল্প ও নানা পণ্যের সমাহার। একই সঙ্গে মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সুর-সংগীতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জহির উদ্দিন হারুনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই উৎসব সকলের মিলনমেলা হিসেবে যুগে যুগে পালিত হয়ে আসছে।

এ ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও একইভাবে লালিত ও বিকশিত হবে। কোনো অপশক্তি এ ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না; বরং যেকোনো বাধা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

উৎসবমুখর এ আয়োজন বেগমগঞ্জবাসীর প্রাণে নতুন বছরের নতুন প্রত্যাশা ও আনন্দের বার্তা পৌঁছে দেয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.