ঢাকা    ,
সংবাদ শিরোনাম : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ মুছাপুর ক্লোজার নির্মাণ না হওয়া পর্যন্ত বাংলাবাজার সেতুর নিচে ডুবোবাঁধের প্রস্তাব: ইসলাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমার্থক নয়’- মোঃ নাসির চৌধুরী: নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ: নোয়াখালী শহরে ২নং ওয়ার্ডে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি-২০২৬’ উদ্বোধন,শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম: স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে,কিন্তু ইসলামী শিক্ষা ও নৈতিক রাষ্ট্র গঠনে কতটা অগ্রগতি? ছোট ফেনী নদীর তীব্র স্রোতে চরপার্বতীতে ভাঙন আতঙ্ক, দ্রুত মুছাপুর ক্লোজার নির্মাণের দাবি: ।।ভার্চুয়াল বন্ধুত্ব, বাস্তব জীবনের ঝুঁকি: সম্পর্ক রক্ষায় সচেতন হই।। ---------মোহাম্মদ উল্যা মিরাজ --------

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা :

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা :

নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা :

নব জ্যোতি রিপোর্ট ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট আংশিক) আসনে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকেরা এলাকায় নানা ধরনের অনিয়ম ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে। তার অভিযোগ অনুযায়ী, ভোটারদের ভয় দেখানো, কেন্দ্রের আশপাশে রাতে বোমা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক ছড়ানো, কেন্দ্র দখলের অপচেষ্টা এবং নির্বাচনের আগেই সহিংসতার ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চলছে।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বেলায়েত হোসেন আরও অভিযোগ করেন, কিছু প্রিজাইডিং অফিসার নিয়োগে দলীয় সংশ্লিষ্টতার প্রশ্ন রয়েছে। পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের ডেকে অর্থনৈতিক লেনদেনের অভিযোগও তোলেন তিনি।

তবে তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থার কথা উল্লেখ করে বলেন, সেনাবাহিনী থাকলে জনগণ নিশ্চিন্তে ভোট দিতে পারবে।

তিনি বলেন,আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিগত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কথা উল্লেখ করে জামায়াত প্রার্থী বলেন,এবার আমরা ভোট দেবো। কোনো ভয়ভীতি উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে ভোট দিতে হবে। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে,এটাই আমরা প্রত্যাশা করি।

কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রয়েছে, কেউ অনিয়ম করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।

নির্বাচনের আগেই বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন,নির্বাচনের আগেই ককটেল ফোটানো কিসের লক্ষণ।এটি কি ভোটারদের ভয় দেখিয়ে একটি পক্ষকে সুবিধা দেওয়ার অপচেষ্টা নয়তো।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পৌর আমির মোশাররফ হোসেন, ডা. শওকত আল এমরানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.