ঢাকা    ,
সংবাদ শিরোনাম : ছোটগল্প: নিহা ও একটি অদৃশ্য উপাখ্যান। একনেকে মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদন মুছাপুরে উৎসবের আমেজ সন্তানের সঠিক পথচলায় অভিভাবকদের সচেতনতা অপরিহার্য: সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ আমার মেয়ে। কবি আল হেলাল। কবি মুঃ ইব্রাহিম খলিল জসিমের কবিতার মেলা। গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা কবি কুতুবউদ্দিনের একগুচ্ছ সনেট কবিতা । একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকা অনুমোদন কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথ চলায় জাহিদুর রহমান রাজন কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

নোয়াখালীবাসীর ৬ দফা দাবি গ্রহণ, গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লা-শাপলা প্রতীকে ভোট চান আমীরে জামায়াত:

নোয়াখালীবাসীর ৬ দফা দাবি গ্রহণ, গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লা-শাপলা প্রতীকে ভোট চান আমীরে জামায়াত:

নোয়াখালীবাসীর ৬ দফা দাবি গ্রহণ, গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লা-শাপলা প্রতীকে ভোট চান আমীরে জামায়াত:

নব জ্যোতি অনলাইন রিপোর্ট ডেস্ক :

নোয়াখালীবাসীর দীর্ঘদিনের উন্নয়ন ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট ছয়টি গুরুত্বপূর্ণ দাবি গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান।

এসব দাবি বাস্তবায়নের বিনিময়ে তিনি নোয়াখালীর জনগণের কাছে দুটি বিষয় প্রত্যাশা করেছেন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং নির্বাচনে দাঁড়িপাল্লা ও শাপলা প্রতীকে ভোট প্রদান।

নোয়াখালীতে এক গণসংযোগ ও জনসভায় আমীরে জামায়াত বলেন, নোয়াখালীকে অবহেলিত অঞ্চল থেকে উন্নয়নের মূলধারায় আনতে হলে প্রশাসনিক, যোগাযোগ ও নদী ব্যবস্থাপনায় যুগান্তকারী সিদ্ধান্ত প্রয়োজন।

সে লক্ষ্যেই তিনি নোয়াখালীর জনগণের পক্ষ থেকে উত্থাপিত ছয় দফা দাবি গ্রহণ করেছেন।

গ্রহণকৃত দাবিগুলো হলো,

১। নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা।

২। নোয়াখালী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা।

৩। সুবর্ণচরকে পৌরসভা হিসেবে উন্নীতকরণ।

৪। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে নদী ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ।

৫। ফেনী নদীতে ক্লোজার নির্মাণ করে জলাবদ্ধতা ও ভাঙন সমস্যার সমাধান।

৬। সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ।

আমীরে জামায়াত বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে নোয়াখালীর অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও জীবনমানের ব্যাপক পরিবর্তন ঘটবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন পেলে জামায়াতে ইসলামী এসব দাবিকে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

বিনিময়ে তিনি নোয়াখালীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এবং নির্বাচনে দাঁড়িপাল্লা ও শাপলা প্রতীকে ভোট দিয়ে ইসলামী ও জনকল্যাণমুখী রাজনীতিকে শক্তিশালী করতে হবে।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা এসব দাবি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

দিতে পারি।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.